ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৭ অক্টোবর ২০২৬ | ০৯:৪৮ পিএম
| প্রিন্ট সংস্করণ

ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
আবারও উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। ছবি: এপি

জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আবারও উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। দেশটির রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) আয়োজিত এই বড় আকারের বিক্ষোভে শিক্ষার্থী, শিক্ষক, ট্রেড ইউনিয়ন, স্বাস্থ্যকর্মী, কৃষক এবং ২০১৮ সালে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে তোলপাড় সৃষ্টি করা পুনরুত্থানমুখী ‘ইয়োলো ভেস্ট’ (হলুদ ভেস্ট) আন্দোলনের কর্মীরা অংশ নেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার রাজধানীর প্লাস দে লা রিপাবলিক এবং এর আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এ সময় মাস্ক ও হুড পরা বিক্ষোভকারীদের হটাতে কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে পুলিশ। আল জাজিরার প্রতিনিধি নাতাশা বাটলার জানান, একটি শান্তিপূর্ণ বিক্ষোভ হওয়ার কথা থাকলেও পুলিশ আন্দোলনকারীদের আলাদা করে ঘিরে ফেলে আটকে ফেলার পর সংঘর্ষের সূত্রপাত ঘটে।

রাজধানীর বাইরে অন্যান্য শহরেও চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। দক্ষিণ ফ্রান্সের মার্সেই শহরে বিক্ষোভকারীরা টাউন হলে ঢুকে পড়ে এবং বাণিজ্যিক এলাকার বিভিন্ন দোকানে লুটপাট চালায়। এছাড়া লিওন শহরে স্থানীয় পর্যটন কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দুপুর পর্যন্ত সারাদেশে ১৪০টি বিক্ষোভের ঘটনা রেকর্ড করা হয়েছে, যাতে অংশ নেন অন্তত ৩২,৮০০ জন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে দেশজুড়ে এ পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

এই আন্দোলনকে ফ্রান্সের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে একটি ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে দেখা হচ্ছে। দেশটির সরকার বর্তমানে জাতীয় ঋণ কমানোর জন্য বাজেট নিয়ে আলোচনা করছে। এছাড়া আগামী বছরই ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন।

মূলত কয়েক সপ্তাহ ধরে ফরাসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিম্নমানের পরিবেশের বিরুদ্ধে আন্দোলন এবং পুলিশের হামলায় অনেক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনা থেকেই আজকের এই বিশাল আন্দোলনের সূচনা। বিক্ষোভকালে পুলিশের হামলায় ১৫ বছর বয়সী এক কিশোরী তার হাত হারিয়েছে বলেও খবর পাওয়া গেছে।

প্যারিসভিত্তিক সেন্টার ফর পলিটিক্যাল রিসার্চের গবেষক ব্রুনো কত্রে জানান, এটি শিক্ষার্থী, শিক্ষক, নার্স, কৃষক ও ইয়েলো ভেস্ট আন্দোলনকারীদের বিভিন্ন ক্ষোভের একটি ‘সম্মিলিত রূপ’। তিনি বলেন, উচ্চ করহার এবং জাতীয় বাজেট ঘাটতির কারণে জনগণের ক্ষোভ চরমে পৌঁছেছে। ফরাসি নাগরিকরা এখন নিজেদের কাছে প্রশ্ন তুলছেন- একটি দেশ হিসেবে আমরা কোন দিকে যাচ্ছি? এবং কীভাবে আমরা এই বাজেট সংকট থেকে বের হব?

এর আগে শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলস থেকে দেয়া এক বক্তব্যে শান্তির আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, সংবিধান মেনে প্রতিবাদ করার এবং নিজের মতামত প্রকাশের অধিকার সবার রয়েছে। তবে এই অধিকারের সাথে শ্রদ্ধাবোধও থাকতে হবে। মানুষ ও সম্পদের ওপর শ্রদ্ধা এবং কোনও কিছু ধ্বংস না করার প্রতিশ্রুতিও এই অধিকারেরই অংশ।

বিষয় : বিশ্ব সংবাদ বিক্ষোভ পুলিশ ফ্রান্স সংঘর্ষ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত