ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৩

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৫ অক্টোবর ২০২৬ | ০৪:১৪ পিএম
| প্রিন্ট সংস্করণ

মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে নৌ পুলিশ। এ সময় একটি কাটিং ড্রেজার, দুটি নৌযান, এক হাজার ফুট পাইপ ও বিপুল পরিমাণ বালু-মাটিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে জব্দ করা বালু-মাটির পরিমাণ প্রায় ৭ হাজার ৫০০ ঘনফুট।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন ছনপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু ও মাটি উত্তোলনের খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে টহলরত নৌ পুলিশের একটি দল অভিযান চালায়। এসআই আক্তার হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ড্রেজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ উত্তোলনকাজে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আব্দুল খালেক (২৪) ও আমিরুল ইসলাম (৫২)। আব্দুল খালেকের বাড়ি দৌলতপুর থানার চর কালিকাপুর গ্রামে। তিনি ড্রেজারের গিজার হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ক্রোড়গাছা গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম ড্রেজারের লিভারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন। এ ঘটনায় পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার তিস্তাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম (২১) কেও গ্রেফতার করা হয়।

এ ছাড়া আবু মুকিত শুভ (৪৫), শাহ আলম, চঞ্চল, জাহাঙ্গীর ও এনামসহ আরও কয়েকজনকে পলাতক হিসেবে উল্লেখ করেছে পুলিশ। তাঁদের মধ্যে আবু মুকিত শুভ ড্রেজারের ইঞ্জিনিয়ার এবং শাহ আলম লিভারম্যান হিসেবে কাজ করতেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযানে জব্দ করা সরঞ্জামের মধ্যে রয়েছে এম-০১-২৬২২ নম্বরের একটি কাটিং ড্রেজার, একটি অ্যাঙ্কর বোট, একটি হাউজ বোট, প্রায় এক হাজার ফুট পাইপ এবং আনুমানিক ৭ হাজার ৫০০ ঘনফুট বালু ও মাটি।

অভিযান শেষে নৌ পুলিশের টহল দলের ইনচার্জ এসআই আক্তার হোসেন আটক ব্যক্তিদের ও জব্দ করা মালামাল নিজেদের হেফাজতে নেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় নিয়মিত মামলা দায়েরের জন্য তিনি এজাহার দাখিল করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মেঘনা নদীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ফলে নদীর তলদেশের স্বাভাবিক গঠন, তীরবর্তী এলাকার স্থিতিশীলতা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী  কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

বিষয় : আটক মেঘনা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৩

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত