ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সকালে হাঁটতে বেরিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৩ অক্টোবর ২০২৬ | ১১:০৫ এএম
| প্রিন্ট সংস্করণ

সকালে হাঁটতে বেরিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত

কুমিল্লার দাউদকান্দিতে সকালে হাঁটতে বেরিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এরপর প্রায় আধঘণ্টা সড়কের পাশেই তাদের মরদেহ পড়েছিল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হরিপুর জামে মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) এবং তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো ভোরে শরীরচর্চার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নজরুল ইসলাম ও ঝরনা বেগম দম্পতি। হরিপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে ধাক্কা দেয় তাদের। এরপর তারা মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। পরে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি প্রেমলাল দাস বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মহাসড়কে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সকালে হাঁটতে বেরিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার দাউদকান্দিতে সকালে হাঁটতে বেরিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এরপর প্রায় আধঘণ্টা সড়কের পাশেই তাদের মরদেহ পড়েছিল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হরিপুর জামে মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) এবং তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো ভোরে শরীরচর্চার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নজরুল ইসলাম ও ঝরনা বেগম দম্পতি। হরিপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে ধাক্কা দেয় তাদের। এরপর তারা মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। পরে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি প্রেমলাল দাস বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মহাসড়কে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত