ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৩ অক্টোবর ২০২৬ | ১২:৩৯ পিএম
| প্রিন্ট সংস্করণ

গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ছাতিয়ান ব্রিকস ফিল্ডের সামনে দুর্ঘটনাটি ঘটে। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ছাতিয়ান ব্রিকস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস শুকুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত মো. মনির উদ্দিন মালিথার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ভ্যান নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন আব্দুস শুকুর। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাসচালক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : নিহত মেহেরপুর দুর্ঘটনা বাস মহাসড়ক গাংনী যাত্রী

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ছাতিয়ান ব্রিকস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস শুকুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত মো. মনির উদ্দিন মালিথার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ভ্যান নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন আব্দুস শুকুর। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাসচালক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত