ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

মাদারীপুরে জেলা জজের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, বিকেলে একই স্থানে এনসিপির সমাবেশ

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৩ অক্টোবর ২০২৬ | ০১:১১ পিএম
| প্রিন্ট সংস্করণ

মাদারীপুরে জেলা জজের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, বিকেলে একই স্থানে এনসিপির সমাবেশ
মাদারীপুর জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ভোরে শহরের শকুনি লেকপাড় এলাকায়। ছবি: সংগৃহীত

মাদারীপুর জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে শহরের শকুনি লেকপাড় এলাকায় সরকারি ওই বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

আজ মঙ্গলবার বিকেল চারটায় একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত শহরের স্বাধীনতা অঙ্গনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ হওয়ার কথা আছে। সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা আছে।

এনসিপির সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। এনসিপির সমাবেশ ঘিরে এই ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এনসিপির কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। তিনি বলেন, সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের তদন্ত অব্যাহত আছে।

বিষয় : ঢাকা বিভাগ বিস্ফোরণ এনসিপি মাদারীপুর বিচারক মাদারীপুর সদর

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মাদারীপুরে জেলা জজের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, বিকেলে একই স্থানে এনসিপির সমাবেশ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

মাদারীপুর জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে শহরের শকুনি লেকপাড় এলাকায় সরকারি ওই বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

আজ মঙ্গলবার বিকেল চারটায় একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত শহরের স্বাধীনতা অঙ্গনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ হওয়ার কথা আছে। সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা আছে।

এনসিপির সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। এনসিপির সমাবেশ ঘিরে এই ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এনসিপির কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। তিনি বলেন, সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের তদন্ত অব্যাহত আছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত