সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম ২৪ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেও ভবনটি তালাবদ্ধ থাকায় ভেতরে আটকে পড়েন তিনি। এ পরিস্থিতিতে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন উপাচার্য।
অবরুদ্ধ অবস্থায় অধ্যাপক ড. শেখ শরিফুল আলম অভিযোগ করেন, এক দিনেরও বেশি সময় ধরে বিদ্যুৎ ও পানির সুবিধা ছাড়া ভবনে অবস্থান করতে হচ্ছে তাকে। এতে শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন তিনি। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহযোগিতা চান নবনিযুক্ত এই উপাচার্য।
এদিকে, উপাচার্যের সঙ্গে ভবনের ভেতরে অবস্থান করছেন তার কয়েকজন সাবেক শিক্ষার্থী ও সমর্থক। তাদের অভিযোগ, দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় থাকায় তারা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
অন্যদিকে, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের এক দফা দাবিতে অনড় আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলম পদত্যাগ না করা পর্যন্ত কার্যালয়ের তালা খুলে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন তারা। বহিরাগতদের সঙ্গে নিয়ে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশের ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়োগের মাত্র ৫৬ দিনের মাথায় গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরিফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই দিন রাত থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানিয়ে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও।
উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা এবং বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থাকে কেন্দ্র করে চুয়েটে চলমান সংকট আরও ঘনীভূত হয়েছে।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম ২৪ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেও ভবনটি তালাবদ্ধ থাকায় ভেতরে আটকে পড়েন তিনি। এ পরিস্থিতিতে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন উপাচার্য।
অবরুদ্ধ অবস্থায় অধ্যাপক ড. শেখ শরিফুল আলম অভিযোগ করেন, এক দিনেরও বেশি সময় ধরে বিদ্যুৎ ও পানির সুবিধা ছাড়া ভবনে অবস্থান করতে হচ্ছে তাকে। এতে শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন তিনি। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহযোগিতা চান নবনিযুক্ত এই উপাচার্য।
এদিকে, উপাচার্যের সঙ্গে ভবনের ভেতরে অবস্থান করছেন তার কয়েকজন সাবেক শিক্ষার্থী ও সমর্থক। তাদের অভিযোগ, দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় থাকায় তারা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
অন্যদিকে, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের এক দফা দাবিতে অনড় আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলম পদত্যাগ না করা পর্যন্ত কার্যালয়ের তালা খুলে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন তারা। বহিরাগতদের সঙ্গে নিয়ে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশের ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়োগের মাত্র ৫৬ দিনের মাথায় গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরিফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই দিন রাত থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানিয়ে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও।
উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা এবং বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থাকে কেন্দ্র করে চুয়েটে চলমান সংকট আরও ঘনীভূত হয়েছে।

আপনার মতামত লিখুন