সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ইলিশের উৎপাদন দিন দিন কমে যাওয়ার কারণ অনুসন্ধানে বিজ্ঞানীদের মাধ্যমে গবেষণা চালাচ্ছে সরকার। একই সঙ্গে দেশের জাতীয় মাছ ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার ১৩ অক্টোবর দুপুরে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম দাসাদী বড় খানবাড়ি মাঠে, মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ ও সচেতনতামূলক এক সভায় তিনি এ কথা জানান।
মৎস্যমন্ত্রী বলেন, মা ইলিশ রক্ষায় সরকারের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হলেও কেবল সরকারি উদ্যোগে অবৈধভাবে ইলিশ শিকার বন্ধ করা সম্ভব নয়। এজন্য জেলেদের শতভাগ সচেতনতা ও অংশগ্রহণ জরুরি। জেলেরা মা ইলিশ রক্ষা করলে ভবিষ্যতে তাদের নিজেদের পাশাপাশি দেশও লাভবান হবে। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকার কথা মাথায় রেখে সরকার বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খালেদ কনক এবং চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভা শেষে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
ইলিশের উৎপাদন দিন দিন কমে যাওয়ার কারণ অনুসন্ধানে বিজ্ঞানীদের মাধ্যমে গবেষণা চালাচ্ছে সরকার। একই সঙ্গে দেশের জাতীয় মাছ ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার ১৩ অক্টোবর দুপুরে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম দাসাদী বড় খানবাড়ি মাঠে, মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ ও সচেতনতামূলক এক সভায় তিনি এ কথা জানান।
মৎস্যমন্ত্রী বলেন, মা ইলিশ রক্ষায় সরকারের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হলেও কেবল সরকারি উদ্যোগে অবৈধভাবে ইলিশ শিকার বন্ধ করা সম্ভব নয়। এজন্য জেলেদের শতভাগ সচেতনতা ও অংশগ্রহণ জরুরি। জেলেরা মা ইলিশ রক্ষা করলে ভবিষ্যতে তাদের নিজেদের পাশাপাশি দেশও লাভবান হবে। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকার কথা মাথায় রেখে সরকার বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খালেদ কনক এবং চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভা শেষে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন