ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

মদনে মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাসহ আটক ৪

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৩ অক্টোবর ২০২৬ | ০৩:৩৬ পিএম
| প্রিন্ট সংস্করণ

মদনে মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাসহ আটক ৪
আব্দুল বারী আকন্দ হিরা। ছবি: সংগৃহীত

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে মদন পৌরসভার শওদাগর পাড়া বালুর মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল শওদাগর পাড়া বালুর মাঠে অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনকালে চারজনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশা

অভিযানের সময় আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালিয়ে যান।

আটক ব্যক্তিরা হলেন- মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে মদন বাজার এলাকায় বসবাসকারী মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী আকন্দ হিরা (২৯)। তিনি মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক। অন্যরা হলেন- মদন দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মঙ্গলবার তাদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মদনে মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাসহ আটক ৪

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে মদন পৌরসভার শওদাগর পাড়া বালুর মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল শওদাগর পাড়া বালুর মাঠে অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনকালে চারজনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশা

অভিযানের সময় আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালিয়ে যান।

আটক ব্যক্তিরা হলেন- মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে মদন বাজার এলাকায় বসবাসকারী মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী আকন্দ হিরা (২৯)। তিনি মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক। অন্যরা হলেন- মদন দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মঙ্গলবার তাদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আদালতে পাঠানো হয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত