ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানালেন জেডি ভ্যান্স


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২০ অক্টোবর ২০২৬ | ১০:৪৫ এএম
| প্রিন্ট সংস্করণ

নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানালেন জেডি ভ্যান্স
জেডি ভ্যান্স ও বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি পূর্ণ সমর্থন জানালেও এই নির্বাচনে কোনও ধরনের অবস্থান নেওয়া থেকে বিরত রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পুনর্বার নির্বাচনে দাঁড়ানো নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়ে তিনি স্পষ্ট করেছেন, তার মূল মনোযোগ এখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনের দিকে।

সোমবার সাংবাদিক মার্ক হালপেরিনের সঙ্গে এক সাক্ষাৎকারে ইসরায়েলের নির্বাচন সম্পর্কে প্রশ্ন করা হলে ভ্যান্স বলেন, ডোনাল্ড ট্রাম্পের সমর্থন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী। তবে নিজের অবস্থানের বিষয়ে উত্তর ক্যারোলিনায় প্রচারণায় যাওয়ার সময় ভ্যান্স বলেন, আমি শুধু আমেরিকান প্রার্থীদের সমর্থন করি এবং মধ্যবর্তী নির্বাচনগুলোতেই আমার পুরো মনোযোগ রয়েছে। তাই আমি ইসরায়েলের নির্বাচনে জড়াচ্ছি না।

ভ্যান্সের এই বক্তব্য ট্রাম্পের অবস্থানের বিপরীত হলেও অতীতে তিনি বিদেশি রাজনৈতিক দলের হয়ে প্রচারণা চালিয়েছেন। গত বসন্তে তিনি হাঙ্গেরি সফরে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের পক্ষে প্রচারণা চালান, যদিও ওরবানের ডানপন্থি দল পরবর্তীতে নির্বাচনে হেরে যায়।

নেতানিয়াহুকে সমর্থন না দেওয়ার ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন রাজনীতিতে ইহুদিবিদ্বেষ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের বিষয়গুলো সংবেদনশীল হয়ে উঠেছে। রিপাবলিকানদের অভ্যন্তরীণ বৈঠকেও ভ্যান্সকে যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

এর আগে ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে ট্রাম্পের নেওয়া পদক্ষেপের বিরোধিতা করায় নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচনা করেছিলেন ভ্যান্স। গত জুলাইয়ে জো রোগানের পডকাস্টে অংশ নিয়ে তিনি অভিযোগ করে বলেছিলেন, তাদের (ইসরায়েলের) প্রশাসনিক কাঠামোর ভেতরের কিছু লোক অসীম সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার লক্ষ্যে মার্কিন জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছে, যা নিয়ে আমাদের মনে কোনও সন্দেহ নেই।

ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর পাশে দাঁড়ালেও ভ্যান্সের এই মন্তব্য ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যকার নীতিগত মতভেদের বিষয়টিকেই স্পষ্ট করছে।

বিষয় : যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ইসরায়েল বিশ্ব সংবাদ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানালেন জেডি ভ্যান্স

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি পূর্ণ সমর্থন জানালেও এই নির্বাচনে কোনও ধরনের অবস্থান নেওয়া থেকে বিরত রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পুনর্বার নির্বাচনে দাঁড়ানো নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়ে তিনি স্পষ্ট করেছেন, তার মূল মনোযোগ এখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনের দিকে।

সোমবার সাংবাদিক মার্ক হালপেরিনের সঙ্গে এক সাক্ষাৎকারে ইসরায়েলের নির্বাচন সম্পর্কে প্রশ্ন করা হলে ভ্যান্স বলেন, ডোনাল্ড ট্রাম্পের সমর্থন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী। তবে নিজের অবস্থানের বিষয়ে উত্তর ক্যারোলিনায় প্রচারণায় যাওয়ার সময় ভ্যান্স বলেন, আমি শুধু আমেরিকান প্রার্থীদের সমর্থন করি এবং মধ্যবর্তী নির্বাচনগুলোতেই আমার পুরো মনোযোগ রয়েছে। তাই আমি ইসরায়েলের নির্বাচনে জড়াচ্ছি না।

ভ্যান্সের এই বক্তব্য ট্রাম্পের অবস্থানের বিপরীত হলেও অতীতে তিনি বিদেশি রাজনৈতিক দলের হয়ে প্রচারণা চালিয়েছেন। গত বসন্তে তিনি হাঙ্গেরি সফরে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের পক্ষে প্রচারণা চালান, যদিও ওরবানের ডানপন্থি দল পরবর্তীতে নির্বাচনে হেরে যায়।

নেতানিয়াহুকে সমর্থন না দেওয়ার ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন রাজনীতিতে ইহুদিবিদ্বেষ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের বিষয়গুলো সংবেদনশীল হয়ে উঠেছে। রিপাবলিকানদের অভ্যন্তরীণ বৈঠকেও ভ্যান্সকে যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

এর আগে ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে ট্রাম্পের নেওয়া পদক্ষেপের বিরোধিতা করায় নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচনা করেছিলেন ভ্যান্স। গত জুলাইয়ে জো রোগানের পডকাস্টে অংশ নিয়ে তিনি অভিযোগ করে বলেছিলেন, তাদের (ইসরায়েলের) প্রশাসনিক কাঠামোর ভেতরের কিছু লোক অসীম সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার লক্ষ্যে মার্কিন জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছে, যা নিয়ে আমাদের মনে কোনও সন্দেহ নেই।

ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর পাশে দাঁড়ালেও ভ্যান্সের এই মন্তব্য ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যকার নীতিগত মতভেদের বিষয়টিকেই স্পষ্ট করছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত