ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২১ অক্টোবর ২০২৬ | ১১:০৩ এএম
| প্রিন্ট সংস্করণ

রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

রাজশাহী বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে। বদলির আদেশ জারির পর গতকাল মঙ্গলবারই (২০ অক্টোবর) রাজশাহী ছেড়েছেন তিনি।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়।

বদলি আদেশ পাওয়ার পর মঙ্গলবারই রাজশাহী ছেড়েছেন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। আর ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে রেজাউল আলম সরকারকে।

এর আগে মঙ্গলবার বিকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ফ্লাইট। জনসভা শেষে রাত ৭টায় তিনি একই বিমানে রাজশাহী ত্যাগ করেন। বিমানবন্দরে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রটোকল ভেঙে হাত মেলানোর সময় প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে কিছুটা এগিয়ে আসেন।

এ ঘটনার পরেই তাকে মন্ত্রণালয়ে বদলি করা হয়।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

রাজশাহী বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে। বদলির আদেশ জারির পর গতকাল মঙ্গলবারই (২০ অক্টোবর) রাজশাহী ছেড়েছেন তিনি।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়।

বদলি আদেশ পাওয়ার পর মঙ্গলবারই রাজশাহী ছেড়েছেন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। আর ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে রেজাউল আলম সরকারকে।

এর আগে মঙ্গলবার বিকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ফ্লাইট। জনসভা শেষে রাত ৭টায় তিনি একই বিমানে রাজশাহী ত্যাগ করেন। বিমানবন্দরে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রটোকল ভেঙে হাত মেলানোর সময় প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে কিছুটা এগিয়ে আসেন।

এ ঘটনার পরেই তাকে মন্ত্রণালয়ে বদলি করা হয়।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত