ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২২ অক্টোবর ২০২৬ | ০১:২৯ পিএম
| প্রিন্ট সংস্করণ

শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার মারিংপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার ভোরে বিজিবি-৩৯ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব প্রসাধনী জব্দ করেন। বিজিবির দাবি, জব্দ করা প্রসাধনীর সিজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা।

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল ইসলাম বায়েজীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মারিংপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় ভারতীয় প্রসাধনীর চালানটি জব্দ করা হয়। জব্দ করা প্রসাধনীর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

বিষয় : জব্দ প্রসাধনী

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার মারিংপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার ভোরে বিজিবি-৩৯ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব প্রসাধনী জব্দ করেন। বিজিবির দাবি, জব্দ করা প্রসাধনীর সিজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা।

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল ইসলাম বায়েজীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মারিংপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় ভারতীয় প্রসাধনীর চালানটি জব্দ করা হয়। জব্দ করা প্রসাধনীর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত