ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

শেরপুরে ড্রামের ভেতর মিলল অজ্ঞাত নারীর মরদেহ


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২২ অক্টোবর ২০২৬ | ০১:১১ পিএম
| প্রিন্ট সংস্করণ

শেরপুরে ড্রামের ভেতর মিলল অজ্ঞাত নারীর মরদেহ

শেরপুরের শ্রীবরদীতে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুড়িকাহুনিয়া ইউনিয়নের কুড়িকাহুনিয়া বাজারসংলগ্ন সেতুর নিচে কুড়েমনি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই নারীর বয়স আনুমানিক ২৪ থেকে ২৭ বছর। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার পরিচয় ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন ব্যক্তি সেতুর নিচে খালের মধ্যে একটি ড্রাম দেখতে পান। ড্রামটির মুখ খোলা থাকায় ভেতরে মানুষের শরীরের মতো কিছু দেখতে পেয়ে তাঁরা কাছে যান। পরে ভেতরে এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে পরিচয় শনাক্তের জন্য কাজ শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বায়োমেট্রিক ডিভাইসের সাহায্যে ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ড্রামের ভেতরে মরদেহটি পাওয়া যায়। নারীর মাথার বিভিন্ন স্থানে কাটা জখমসহ শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, সেতুর ওপর থেকে মরদেহটি নিচে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি তাঁর মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

বিষয় : নারী মরদেহ অজ্ঞাত

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


শেরপুরে ড্রামের ভেতর মিলল অজ্ঞাত নারীর মরদেহ

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

শেরপুরের শ্রীবরদীতে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুড়িকাহুনিয়া ইউনিয়নের কুড়িকাহুনিয়া বাজারসংলগ্ন সেতুর নিচে কুড়েমনি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই নারীর বয়স আনুমানিক ২৪ থেকে ২৭ বছর। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার পরিচয় ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন ব্যক্তি সেতুর নিচে খালের মধ্যে একটি ড্রাম দেখতে পান। ড্রামটির মুখ খোলা থাকায় ভেতরে মানুষের শরীরের মতো কিছু দেখতে পেয়ে তাঁরা কাছে যান। পরে ভেতরে এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে পরিচয় শনাক্তের জন্য কাজ শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বায়োমেট্রিক ডিভাইসের সাহায্যে ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ড্রামের ভেতরে মরদেহটি পাওয়া যায়। নারীর মাথার বিভিন্ন স্থানে কাটা জখমসহ শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, সেতুর ওপর থেকে মরদেহটি নিচে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি তাঁর মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত চলছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত