ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

কুড়িগ্রামে পৃথক অভিযানে ৩ হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৩ অক্টোবর ২০২৬ | ০৮:০৯ পিএম
| প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামে পৃথক অভিযানে ৩ হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২

কুড়িগ্রামের ফুলবাড়ী ও রৌমারীতে পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) ফুলবাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ১০০ পিস ইয়াবাসহ হাফিজুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। একই দিন রৌমারীতে অভিযান চালিয়ে ইউসূফ আলী নামের আরেক ব্যক্তিকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্রখানা এলাকায় গঙ্গারহাট থেকে ফুলবাড়ীগামী পাকা সড়কে জনৈক আনছার আলীর বাঁশঝাড়ের সামনে অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা হাফিজুর রহমানকে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হাফিজুর রহমানের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, শুক্রবার সকালে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া ঘাট এলাকায় জনৈক জসির উদ্দিনের টং দোকানের সামনে অভিযান চালায় পুলিশ। রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবিরের নেতৃত্বে থানা-পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানের সময় ইউসূফ আলীর হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে কালো জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে কমলা রঙের ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার রাসেল কবির বলেন, রৌমারী, রাজিবপুর ও ঢুষমারা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।

বিষয় : গ্রেপ্তার ইয়াবা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


কুড়িগ্রামে পৃথক অভিযানে ৩ হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রামের ফুলবাড়ী ও রৌমারীতে পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) ফুলবাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ১০০ পিস ইয়াবাসহ হাফিজুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। একই দিন রৌমারীতে অভিযান চালিয়ে ইউসূফ আলী নামের আরেক ব্যক্তিকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্রখানা এলাকায় গঙ্গারহাট থেকে ফুলবাড়ীগামী পাকা সড়কে জনৈক আনছার আলীর বাঁশঝাড়ের সামনে অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা হাফিজুর রহমানকে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হাফিজুর রহমানের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, শুক্রবার সকালে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া ঘাট এলাকায় জনৈক জসির উদ্দিনের টং দোকানের সামনে অভিযান চালায় পুলিশ। রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবিরের নেতৃত্বে থানা-পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানের সময় ইউসূফ আলীর হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে কালো জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে কমলা রঙের ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার রাসেল কবির বলেন, রৌমারী, রাজিবপুর ও ঢুষমারা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত