সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি–ভিডিও তুলে তা প্রকাশের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাজধানীর তুরাগ এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিবি বলছে, চক্রটির প্রধান জিৎ ভক্ত ওরফে আব্দুর রহমান। তিনি তাঁর ভাগনে প্রীতম বিশ্বাস ওরফে অনিক শেখ ও ভাগনের স্ত্রী সাবরিন কবির প্রেমা ওরফে নেহাকে দিয়ে এই ‘হানি–ট্রাপ’ চালিয়ে আসছিলেন।
ডিবির ওয়ারী বিভাগের অভিযানে এই তিনজন ছাড়া আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন– অর্থজীৎ ভক্ত ওরফে সিদ্ধার্থ ও সাদিয়া ইয়াসমিন ওরফে মাহি। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, তিনটি ফাঁকা চেক ও একটি টর্চার বেল্ট উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, চক্রটির নারী সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে মধ্যবয়সী ও বয়স্ক ব্যবসায়ীসহ বিত্তবান পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। পরে কৌশলে তাদের নির্ধারিত বাসা বা হোটেল কক্ষে ডেকে নেওয়া হতো। সেখানে চক্রটির পুরুষ সদস্যরা ভুক্তভোগীদের জিম্মি করে ভয় দেখাতেন ও শারীরিক নির্যাতন করতেন। এ সময় তাদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো প্রকাশের হুমকি দিয়ে অর্থ আদায় করা হতো। এমনকি একবার অর্থ আদায়ের পরও একইভাবে ছবি প্রকাশের ভয় দেখিয়ে আবারও টাকা দাবি করা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ডিবিপ্রধান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে চক্রটির সদস্যরা ঘন ঘন বাসা ও আস্তানা পরিবর্তন করতেন। পাশাপাশি ভুয়া নামে নিবন্ধিত সিম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া নামের অ্যাকাউন্ট ব্যবহার করতেন। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে তুরাগ এলাকার একটি আবাসিক ভবন থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ধরনের প্রতারণার ফাঁদ এড়াতে সবাইকে সতর্ক থাকতে বলেছে ডিবি। সেইসঙ্গে প্রতারণা বা ব্ল্যাকমেইলের শিকার হলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানিয়েছে।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি–ভিডিও তুলে তা প্রকাশের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাজধানীর তুরাগ এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিবি বলছে, চক্রটির প্রধান জিৎ ভক্ত ওরফে আব্দুর রহমান। তিনি তাঁর ভাগনে প্রীতম বিশ্বাস ওরফে অনিক শেখ ও ভাগনের স্ত্রী সাবরিন কবির প্রেমা ওরফে নেহাকে দিয়ে এই ‘হানি–ট্রাপ’ চালিয়ে আসছিলেন।
ডিবির ওয়ারী বিভাগের অভিযানে এই তিনজন ছাড়া আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন– অর্থজীৎ ভক্ত ওরফে সিদ্ধার্থ ও সাদিয়া ইয়াসমিন ওরফে মাহি। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, তিনটি ফাঁকা চেক ও একটি টর্চার বেল্ট উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, চক্রটির নারী সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে মধ্যবয়সী ও বয়স্ক ব্যবসায়ীসহ বিত্তবান পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। পরে কৌশলে তাদের নির্ধারিত বাসা বা হোটেল কক্ষে ডেকে নেওয়া হতো। সেখানে চক্রটির পুরুষ সদস্যরা ভুক্তভোগীদের জিম্মি করে ভয় দেখাতেন ও শারীরিক নির্যাতন করতেন। এ সময় তাদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো প্রকাশের হুমকি দিয়ে অর্থ আদায় করা হতো। এমনকি একবার অর্থ আদায়ের পরও একইভাবে ছবি প্রকাশের ভয় দেখিয়ে আবারও টাকা দাবি করা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ডিবিপ্রধান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে চক্রটির সদস্যরা ঘন ঘন বাসা ও আস্তানা পরিবর্তন করতেন। পাশাপাশি ভুয়া নামে নিবন্ধিত সিম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া নামের অ্যাকাউন্ট ব্যবহার করতেন। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে তুরাগ এলাকার একটি আবাসিক ভবন থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ধরনের প্রতারণার ফাঁদ এড়াতে সবাইকে সতর্ক থাকতে বলেছে ডিবি। সেইসঙ্গে প্রতারণা বা ব্ল্যাকমেইলের শিকার হলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানিয়েছে।

আপনার মতামত লিখুন