সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। কিশোরগঞ্জের হোসেনপুরে জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দুই বিএনপি নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে জড়ান জিনারী ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম আজহার এবং সাবেক জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কদ্দুসের সমর্থকেরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর সোয়া ১২টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। চেয়ারম্যান প্রার্থী আব্দুল কদ্দুস (৫৫) মাথায় ইটের আঘাতে গুরুতর আহত হন। প্রতিপক্ষের আজহারুল ইসলামের ছোট ভাই মিন্টু মিয়াও (৪৫) আহত হয়েছেন।
অন্যান্যের মধ্যে রয়েছেন আব্দুল কদ্দুসের ছোট ভাই আসাদ মিয়া (৪৫), তাঁর পক্ষের দুলাল মিয়া (২৫), তরিকুল ইসলাম (২৪) ও সৌরভ (২০)। বাকীদের নাম জানা যায়নি।
আহত ব্যক্তিদের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে দুই প্রার্থী দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই চাপা উত্তেজনা ছিল।
সংঘর্ষের কারণ সম্পর্কে আজহারুল ইসলাম মুঠোফোনে বলেন, তাঁর ছোট ভাই মিন্টুর সঙ্গে আব্দুল কদ্দুসের হাতাহাতি হয়েছে।
আব্দুল কদ্দুসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জের হোসেনপুরে জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দুই বিএনপি নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে জড়ান জিনারী ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম আজহার এবং সাবেক জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কদ্দুসের সমর্থকেরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর সোয়া ১২টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। চেয়ারম্যান প্রার্থী আব্দুল কদ্দুস (৫৫) মাথায় ইটের আঘাতে গুরুতর আহত হন। প্রতিপক্ষের আজহারুল ইসলামের ছোট ভাই মিন্টু মিয়াও (৪৫) আহত হয়েছেন।
অন্যান্যের মধ্যে রয়েছেন আব্দুল কদ্দুসের ছোট ভাই আসাদ মিয়া (৪৫), তাঁর পক্ষের দুলাল মিয়া (২৫), তরিকুল ইসলাম (২৪) ও সৌরভ (২০)। বাকীদের নাম জানা যায়নি।
আহত ব্যক্তিদের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে দুই প্রার্থী দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই চাপা উত্তেজনা ছিল।
সংঘর্ষের কারণ সম্পর্কে আজহারুল ইসলাম মুঠোফোনে বলেন, তাঁর ছোট ভাই মিন্টুর সঙ্গে আব্দুল কদ্দুসের হাতাহাতি হয়েছে।
আব্দুল কদ্দুসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন