ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে: শ্রমমন্ত্রী 


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ৩১ অক্টোবর ২০২৬ | ০২:০৩ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে: শ্রমমন্ত্রী 
সাংবাদিকদের ব্রিফ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের মধ্যে কারা শ্রমিক আর কারা শ্রমিক না—সেই তথ্য মিডিয়ার কাছে আছে। আপনারা সেটা প্রকাশ করুন। মিরপুরের আন্দোলনের সঙ্গে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত। সরকারকে অস্থিতিশীল করার জন্য ওই রাজনৈতিক মহল এগুলো করছে। 

তিনি বলেন, শ্রমিকদের আন্দোলন আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। তবে এটাকে আমাদের দুর্বলতা হিসেবে নেওয়ার সুযোগ নেই। সরকার প্রত্যেকটা স্টেপে তার দায়িত্ব পালন করবে। 

শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন দ্রুত দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, মজুরি বোর্ড গঠন হবে আগামীকাল। তারপরও আন্দোলন হওয়ার কথা না। কেন এই আন্দোলন? দেশপ্রেমিক হলে নোংরামি থেকে দূরে থাকবেন। 

তিনি বলেন, পরিষ্কার করে বলছি, দাবি অনুযায়ী মজুরি বোর্ড আগামীকাল গঠন হবে। সেখানে তাদেরও প্রতিনিধি ছিল। বিজিএমইএ ও বিকেএমইএ-এর প্রতিনিধিরাও ছিলেন।

বিষয় : গার্মেন্টস শ্রমিক আরিফুল হক চৌধুরী

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে: শ্রমমন্ত্রী 

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের মধ্যে কারা শ্রমিক আর কারা শ্রমিক না—সেই তথ্য মিডিয়ার কাছে আছে। আপনারা সেটা প্রকাশ করুন। মিরপুরের আন্দোলনের সঙ্গে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত। সরকারকে অস্থিতিশীল করার জন্য ওই রাজনৈতিক মহল এগুলো করছে। 

তিনি বলেন, শ্রমিকদের আন্দোলন আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। তবে এটাকে আমাদের দুর্বলতা হিসেবে নেওয়ার সুযোগ নেই। সরকার প্রত্যেকটা স্টেপে তার দায়িত্ব পালন করবে। 

শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন দ্রুত দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, মজুরি বোর্ড গঠন হবে আগামীকাল। তারপরও আন্দোলন হওয়ার কথা না। কেন এই আন্দোলন? দেশপ্রেমিক হলে নোংরামি থেকে দূরে থাকবেন। 

তিনি বলেন, পরিষ্কার করে বলছি, দাবি অনুযায়ী মজুরি বোর্ড আগামীকাল গঠন হবে। সেখানে তাদেরও প্রতিনিধি ছিল। বিজিএমইএ ও বিকেএমইএ-এর প্রতিনিধিরাও ছিলেন।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত