সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। জামালপুরের মেলান্দহে ছাগলের খাবারের জন্য কাঁঠালপাতা পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রাব্বানী শেখ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রাব্বানী শেখ ওই গ্রামের আশরাফ আলী শেখের ছেলে।
নিহতের ভাই আব্দুস সালাম জানান, সকালে বাড়ির পাশের একটি কাঁঠালগাছে ছাগলের খাবারের জন্য পাতা পাড়তে ওঠেন তার ভাই। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে গাছ থেকে মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বজনেরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নলছিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রাব্বানী শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
জামালপুরের মেলান্দহে ছাগলের খাবারের জন্য কাঁঠালপাতা পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রাব্বানী শেখ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রাব্বানী শেখ ওই গ্রামের আশরাফ আলী শেখের ছেলে।
নিহতের ভাই আব্দুস সালাম জানান, সকালে বাড়ির পাশের একটি কাঁঠালগাছে ছাগলের খাবারের জন্য পাতা পাড়তে ওঠেন তার ভাই। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে গাছ থেকে মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বজনেরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নলছিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রাব্বানী শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন