ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ৩১ অক্টোবর ২০২৬ | ০২:০৬ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ উভয় সূচকেই পতন হয়েছে। এ বছর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর কুমিল্লা বোর্ডের আওতাধীন ছয়টি জেলার (কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী) ১৯৩টি কেন্দ্রে মোট ৯৫ হাজার ৯৩ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৯২ হাজার ১৬২ জন। কৃতকার্য হয়েছে মোট ৪৪ হাজার ২৭২ জন শিক্ষার্থী।

উত্তীর্ণদের মধ্যে ছাত্রীর সংখ্যা ২৮ হাজার ৪১৫ এবং ছাত্রের সংখ্যা ১৫ হাজার ৮৫৭ জন। শতকরা হিসাবে মেয়েদের পাসের হার ৫১ দশমিক ২৬ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ। মেধার শীর্ষস্থান অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তিতেও ছাত্রীদের সাফল্য স্পষ্ট; মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৮২১ জন এবং ছাত্র ৪৯২ জন।

বোর্ডের বিগত কয়েক বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সাল থেকে গত পাঁচ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার দেখল কুমিল্লা বোর্ড। এর আগে ২০২২ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ, ২০২৩ সালে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, ২০২৪ সালে ৭১ দশমিক ১৫ শতাংশ এবং ২০২৫ সালে তা নেমে আসে ৪৮ দশমিক ৮৬ শতাংশে। চলতি বছর সেই ধারা অব্যাহত থেকে তা নেমে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশে।

এদিকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা গেছে, বোর্ডের মাত্র ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করতে পেরেছে। অন্যদিকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি এমন শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টিতে।

বিষয় : শিক্ষা এইচএসসি কুমিল্লা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ উভয় সূচকেই পতন হয়েছে। এ বছর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর কুমিল্লা বোর্ডের আওতাধীন ছয়টি জেলার (কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী) ১৯৩টি কেন্দ্রে মোট ৯৫ হাজার ৯৩ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৯২ হাজার ১৬২ জন। কৃতকার্য হয়েছে মোট ৪৪ হাজার ২৭২ জন শিক্ষার্থী।

উত্তীর্ণদের মধ্যে ছাত্রীর সংখ্যা ২৮ হাজার ৪১৫ এবং ছাত্রের সংখ্যা ১৫ হাজার ৮৫৭ জন। শতকরা হিসাবে মেয়েদের পাসের হার ৫১ দশমিক ২৬ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ। মেধার শীর্ষস্থান অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তিতেও ছাত্রীদের সাফল্য স্পষ্ট; মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৮২১ জন এবং ছাত্র ৪৯২ জন।

বোর্ডের বিগত কয়েক বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সাল থেকে গত পাঁচ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার দেখল কুমিল্লা বোর্ড। এর আগে ২০২২ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ, ২০২৩ সালে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, ২০২৪ সালে ৭১ দশমিক ১৫ শতাংশ এবং ২০২৫ সালে তা নেমে আসে ৪৮ দশমিক ৮৬ শতাংশে। চলতি বছর সেই ধারা অব্যাহত থেকে তা নেমে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশে।

এদিকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা গেছে, বোর্ডের মাত্র ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করতে পেরেছে। অন্যদিকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি এমন শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টিতে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত