সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ময়মনসিংহ নগর জামায়াতের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় তাঁর রুকন পদ স্থগিত করেছে দলটি। গতকাল সোমবার সন্ধ্যায় মহানগর জামায়াতের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ও সম্পাদনা করা হয়েছে দাবি করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নেতা।
রুকন পদ স্থগিত হওয়া নেতার নাম মো. শহীদুল্লাহ (৪৬)। তিনি নগরের নতুন বাজার থানা শাখা জামায়াতের রুকন ছিলেন। পাশাপাশি নগরের নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত।
গতকাল সোমবার দুপুরে ‘জেন-জেড ময়মনসিংহ’ নামের একটি ফেসবুক গ্রুপে তাঁর ছবি ও একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে দাবি করা হয়, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে জামায়াতের এক নেতার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই পোস্টে জামায়াতের মেয়র প্রার্থী শহিদুল্লাহ কায়সারের সঙ্গে ওই নেতার নির্বাচনী প্রচারণার সময়কার ঘনিষ্ঠতার বিষয়টিও উল্লেখ করা হয়।
কোতোয়ালি মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগে মো. শহীদুল্লাহ দাবি করেন, অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর ও পরিবারের ক্ষতি এবং মানহানির উদ্দেশ্যে তাঁর ও তাঁর স্ত্রীর ছবি সংগ্রহ করে এআইয়ের মাধ্যমে সম্পাদনা করে ছবি ও ভিডিও তৈরি করেছেন।
গতকাল রাতে মো. শহীদুল্লাহ বলেন, ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গে ধারণ করা। কীভাবে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা তিনি জানেন না। তাঁর ধারণা, অজ্ঞাতনামা কেউ শত্রুতাবশত তাঁর মোবাইল ফোন থেকে ভিডিওটি ছড়িয়ে দিয়ে থাকতে পারে।
এ বিষয়ে জামায়াতের মেয়র প্রার্থী ও মহানগর জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ কায়সার বলেন, মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগের সময় বিভিন্ন এলাকার লোকজন তাঁর সঙ্গে থাকেন। বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনও এতে অংশ নেন। মো. শহীদুল্লাহ হয়তো কোনো এক গণসংযোগে ছিলেন। সেই সময়ের একটি ছবি ব্যবহার করে বিরোধী একটি পক্ষ তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছে।
এ বিষয়ে মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ওই নেতার ব্যক্তিগত। শহীদুল্লাহ দাবি করেছেন, ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গে ধারণ করা। মোবাইল ফোন হ্যাক করে বা অন্য কোনোভাবে কারা এটি ছড়িয়ে দিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।’
কামরুল আহসান আরও বলেন, বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত শহীদুল্লাহর রুকনিয়ত স্থগিত করা হয়েছে। নৈতিক স্খলনজনিত বিষয় বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
ময়মনসিংহ নগর জামায়াতের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় তাঁর রুকন পদ স্থগিত করেছে দলটি। গতকাল সোমবার সন্ধ্যায় মহানগর জামায়াতের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ও সম্পাদনা করা হয়েছে দাবি করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নেতা।
রুকন পদ স্থগিত হওয়া নেতার নাম মো. শহীদুল্লাহ (৪৬)। তিনি নগরের নতুন বাজার থানা শাখা জামায়াতের রুকন ছিলেন। পাশাপাশি নগরের নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত।
গতকাল সোমবার দুপুরে ‘জেন-জেড ময়মনসিংহ’ নামের একটি ফেসবুক গ্রুপে তাঁর ছবি ও একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে দাবি করা হয়, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে জামায়াতের এক নেতার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই পোস্টে জামায়াতের মেয়র প্রার্থী শহিদুল্লাহ কায়সারের সঙ্গে ওই নেতার নির্বাচনী প্রচারণার সময়কার ঘনিষ্ঠতার বিষয়টিও উল্লেখ করা হয়।
কোতোয়ালি মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগে মো. শহীদুল্লাহ দাবি করেন, অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর ও পরিবারের ক্ষতি এবং মানহানির উদ্দেশ্যে তাঁর ও তাঁর স্ত্রীর ছবি সংগ্রহ করে এআইয়ের মাধ্যমে সম্পাদনা করে ছবি ও ভিডিও তৈরি করেছেন।
গতকাল রাতে মো. শহীদুল্লাহ বলেন, ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গে ধারণ করা। কীভাবে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা তিনি জানেন না। তাঁর ধারণা, অজ্ঞাতনামা কেউ শত্রুতাবশত তাঁর মোবাইল ফোন থেকে ভিডিওটি ছড়িয়ে দিয়ে থাকতে পারে।
এ বিষয়ে জামায়াতের মেয়র প্রার্থী ও মহানগর জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ কায়সার বলেন, মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগের সময় বিভিন্ন এলাকার লোকজন তাঁর সঙ্গে থাকেন। বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনও এতে অংশ নেন। মো. শহীদুল্লাহ হয়তো কোনো এক গণসংযোগে ছিলেন। সেই সময়ের একটি ছবি ব্যবহার করে বিরোধী একটি পক্ষ তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছে।
এ বিষয়ে মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ওই নেতার ব্যক্তিগত। শহীদুল্লাহ দাবি করেছেন, ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গে ধারণ করা। মোবাইল ফোন হ্যাক করে বা অন্য কোনোভাবে কারা এটি ছড়িয়ে দিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।’
কামরুল আহসান আরও বলেন, বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত শহীদুল্লাহর রুকনিয়ত স্থগিত করা হয়েছে। নৈতিক স্খলনজনিত বিষয় বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন