ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৪ নভেম্বর ২০২৬ | ০৯:২৭ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রথম দফার ভোট গণনা চলছে।

ভোট গ্রহণের পর মার্কিন গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনে এখন প্রথম দফার ভোট গণনা চলছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকান নাকি ডেমোক্র্যাটদের হাতে যাবে, তা নির্ধারিত হবে এই নির্বাচনের ফলাফলের ওপর। এই নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে এবং ১০০টি সিনেট আসনের মধ্যে ৩৫টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বত) কেনটাকি অঙ্গরাজ্যের ষষ্ঠ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষের মধ্য দিয়ে নির্বাচনের ফলাফলের প্রাথমিক ধারণা পেতে শুরু করেছে সবাই। রক্ষণশীল হিসেবে পরিচিত এই এলাকায় ডেমোক্র্যাটরা সাবেক নৌবাহিনী সদস্য জ্যাক ডেম্বোর পক্ষে বড় অংকের অর্থ বিনিয়োগ করেছে। 

তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রাম্প সমর্থিত চিকিৎসক ও সাবেক অঙ্গরাজ্য আইনপ্রণেতা র‍্যালফ আলভারাডো লড়ছেন। রিপাবলিকানরা আসনটি ধরে রাখতে পারলে দেশজুড়ে তাদের সামগ্রিক ফলাফল কেমন হতে পারে তার একটি পূর্বলক্ষণ পাওয়া যাবে।

মঙ্গলবারের পুরো সন্ধ্যাজুড়ে বিভিন্ন আসনের ফলাফল আসতে থাকে। তবে অনেক অঙ্গরাজ্যে ভোট শেষ হয়ে হিসাব প্রকাশের পর কিছু আসনের চূড়ান্ত ফলাফল বুধবার বা তারও পরে আসতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা নয়টিতে এবং রিপাবলিকানরা দুটিতে বিজয়ী হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমের পূর্বাভাস অনুযায়ী, নর্থ ক্যারোলাইনার ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার রিপাবলিকানদের একটি আসন দখল করে জয় পেয়েছেন। অন্যদিকে ফ্লোরিডায় সামান্য ব্যবধানে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন রিপাবলিকান প্রার্থী অ্যাশলি মুডি। সিনেটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে হলে রিপাবলিকানদের বর্তমান আসনগুলোর বাইরে ডেমোক্র্যাটদের আরও অন্তত তিনটি অতিরিক্ত আসন অর্জন করতে হবে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ডেমোক্র্যাটরা প্রচারণা চালিয়েছে। তারা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পাশাপাশি সব ভোট গণনা শেষে রিপাবলিকানদের কাছ থেকে সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের ব্যাপারেও বেশ আশাবাদী।

সূত্র: আল জাজিরা।

বিষয় : যুক্তরাষ্ট্র বিশ্ব সংবাদ নির্বাচন

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

ভোট গ্রহণের পর মার্কিন গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনে এখন প্রথম দফার ভোট গণনা চলছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকান নাকি ডেমোক্র্যাটদের হাতে যাবে, তা নির্ধারিত হবে এই নির্বাচনের ফলাফলের ওপর। এই নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে এবং ১০০টি সিনেট আসনের মধ্যে ৩৫টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বত) কেনটাকি অঙ্গরাজ্যের ষষ্ঠ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষের মধ্য দিয়ে নির্বাচনের ফলাফলের প্রাথমিক ধারণা পেতে শুরু করেছে সবাই। রক্ষণশীল হিসেবে পরিচিত এই এলাকায় ডেমোক্র্যাটরা সাবেক নৌবাহিনী সদস্য জ্যাক ডেম্বোর পক্ষে বড় অংকের অর্থ বিনিয়োগ করেছে। 

তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রাম্প সমর্থিত চিকিৎসক ও সাবেক অঙ্গরাজ্য আইনপ্রণেতা র‍্যালফ আলভারাডো লড়ছেন। রিপাবলিকানরা আসনটি ধরে রাখতে পারলে দেশজুড়ে তাদের সামগ্রিক ফলাফল কেমন হতে পারে তার একটি পূর্বলক্ষণ পাওয়া যাবে।

মঙ্গলবারের পুরো সন্ধ্যাজুড়ে বিভিন্ন আসনের ফলাফল আসতে থাকে। তবে অনেক অঙ্গরাজ্যে ভোট শেষ হয়ে হিসাব প্রকাশের পর কিছু আসনের চূড়ান্ত ফলাফল বুধবার বা তারও পরে আসতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা নয়টিতে এবং রিপাবলিকানরা দুটিতে বিজয়ী হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমের পূর্বাভাস অনুযায়ী, নর্থ ক্যারোলাইনার ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার রিপাবলিকানদের একটি আসন দখল করে জয় পেয়েছেন। অন্যদিকে ফ্লোরিডায় সামান্য ব্যবধানে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন রিপাবলিকান প্রার্থী অ্যাশলি মুডি। সিনেটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে হলে রিপাবলিকানদের বর্তমান আসনগুলোর বাইরে ডেমোক্র্যাটদের আরও অন্তত তিনটি অতিরিক্ত আসন অর্জন করতে হবে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ডেমোক্র্যাটরা প্রচারণা চালিয়েছে। তারা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পাশাপাশি সব ভোট গণনা শেষে রিপাবলিকানদের কাছ থেকে সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের ব্যাপারেও বেশ আশাবাদী।

সূত্র: আল জাজিরা।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত