ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর তদন্তে ইইউ

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৬ নভেম্বর ২০২৬ | ০৯:৪৩ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর তদন্তে ইইউ

চলতি বছরে ভয়াবহ দুটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর স্পেনের রেল খাতে অর্থায়ন সংক্রান্ত সম্ভাব্য জালিয়াতির তদন্ত নেমেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার (৬ নভেম্বর) ইউরোপীয় পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, জানুয়ারিতে আন্দালুসিয়া প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যুর ঘটনার জেরে রেললাইনের এই একই অংশে একটি তদন্ত শুরু হয়েছিল।

প্রসিকিউটরদের এক বিবৃতিতে বলা হয়েছে, অক্টোবরে মাদ্রিদ-সেভিলে উচ্চ-গতির রেললাইনটির অর্থায়নে সম্ভাব্য জালিয়াতির তদন্তের অংশ হিসেবে তারা স্পেনের রেল অবকাঠামো ব্যবস্থাপনা সংস্থা, রেল নিরাপত্তা সংস্থা এবং অডিট আদালতের সদর দপ্তরে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। মাদ্রিদ-সেভিল উচ্চ-গতির রেললাইনে অক্টোবরে ঘটে যাওয়া দুর্ঘটনাটি এই শতাব্দীতে ইউরোপের অন্যতম ভয়াবহ রেল বিপর্যয়। এ ঘটনায় অন্তত ৬৯ জনের মৃত্যু হয়। এই ঘটনাটি নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া স্পেনের সাধারণ নির্বাচনের গুরুত্বকেও ম্লান করে দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মাদ্রিদ-সেভিল উচ্চ-গতির রেললাইনে নিরাপত্তা, সিগন্যালিং ও যোগাযোগ ব্যবস্থা সংস্কার এবং উন্নয়নের জন্য বরাদ্দকৃত ইউরোপীয় ইউনিয়নের তহবিলে সম্ভাব্য জালিয়াতির বিষয়ে তদন্ত শুরুর প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জনগণের ব্যাপক আগ্রহের কথা বিবেচনা করেই এই বিশেষ বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। তবে এই পর্যায়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।

স্পেনের ‘কোর্ট অফ অডিট’ নিশ্চিত করেছে, ইউরোপীয় প্রসিকিউটরদের অনুরোধে স্প্যানিশ পুলিশ কর্মকর্তারা এডিআইএফ-এর কার্যালয়ে তল্লাশি চালাচ্ছেন। এই জালিয়াতি সংক্রান্ত তদন্তের পাশাপাশি দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা উদঘাটনের জন্য স্পেনের একটি আদালতে পৃথক আরেকটি তদন্তও চলছে।

স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে সেভিলগামী রেলপথে একই অভিমুখে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রেন দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রেনের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে পদত্যাগ করেন। এদিকে কর্মপরিবেশের অবনতি এবং নিম্নমানের ব্যবস্থা ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে ট্রেন চালকদের ইউনিয়ন ‘সেমাফ’ দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছে।

সূত্র: রয়টার্স,এএফপি।

বিষয় : স্পেন তদন্ত ইইউ ট্রেন দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর তদন্তে ইইউ

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত