ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোটের প্রস্তুতি

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৯ নভেম্বর ২০২৬ | ০৮:৪৩ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোটের প্রস্তুতি

প্রথম ধাপে দেশের প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। এদিকে শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময়ে দেওয়া তথ্যের ভিত্তিতেই ছয় বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ডেটাবেস তৈরির পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ছয় বছর বয়স থেকে এনআইডিতে তথ্য নিবন্ধনের কথা ভাবা হচ্ছে। আলোচনা করছি, প্রাথমিক শিক্ষায় ঢোকার সময় যেই তথ্য দেওয়া হয় সেই তথ্য নিয়ে আমরা ডেটাবেস করব। আর ইভিএম আমরা ব্যবহার করব না। এগুলো ডিজপোজাল করতে ফাইনাল স্টক টেকিং শুরু করেছি। কী পদ্ধতিতে ডিজপোজ করব সে বিষয়ে সুপারিশ পাওয়ার পর বলতে পারব। ইউপি নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) প্রথম ধাপে ১ হাজার ৫০টিতে ভোট হবে। মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলোকে আগে রাখা হচ্ছে, এর কিছু বেশি ইউনিয়ন নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া তালিকা যাচাই করে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদগুলোর সঠিক তথ্য নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ-সংক্রান্ত চিঠি দেশের সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট জেলার সব উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং স্থানীয় সরকার বিভাগ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এ অবস্থায় তালিকায় সংশ্লিষ্ট উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়নগুলোর নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না এবং আইনি জটিলতা বা সীমানাসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে হালনাগাদ তথ্য রয়েছে কি না, তা পুনরায় যাচাই করা প্রয়োজন।

চিঠিতে আরও বলা হয়েছে, তালিকা যাচাইয়ের পর ইউনিয়ন পরিষদের নাম, তারিখ, মামলা, সীমানাসংক্রান্ত জটিলতা, ভোটার তালিকা পুনর্বিন্যাস কিংবা অন্য কোনো বিষয়ে সংশোধনের প্রয়োজন হলে গতকালের মধ্যে তা নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠাতে বলা হয়। আগামী ২১ জানুয়ারি প্রথম দফার ভোটের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। আগামী ১০ বা ১৩ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এবার পাঁচ ধাপে স্থানীয় সরকারের এ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে ইসি।

দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। বাকি ইউনিয়ন পরিষদগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে। ইতোমধ্যে ইউপি নির্বাচনের জন্য ৪৫ হাজার ৯৭২টি স্থায়ী ও ৪২৫টি অস্থায়ী ভোটকেন্দ্রসহ মোট ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ রয়েছে ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৫৮০টি। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি। আগামী ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

বিষয় : ইউপি প্রথম ধাপ ভোটের প্রস্তুতি

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোটের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত