সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। চট্টগ্রাম নগরের দুই এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত এবং আজ মঙ্গলবার ভোরে এই আগুন দেওয়া হয়। তবে ওই সময় বাসে কোনো যাত্রী বা চালক ছিলেন না।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত পৌনে চারটায় নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
মঙ্গলবার ভোর পাঁচটায় নগরের সাগরিকার শফি মোটরস এলাকায় আরেকটি বাসেও আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। পুড়ে যাওয়া দুটি বাসই নিহাল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের।
সাগরিকা এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নগরের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার। তিনি প্রথম আলোকে বলেন, পোশাক কারখানার শ্রমিকদের পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। গাড়িতে আগুন দেওয়ার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
তবে নিউ মনসুরাবাদ এলাকায় বাসে আগুন দেওয়ার স্থান পাহাড়তলী থানার আওতায় নয় বলে জানান ওসি নুরুল আবছার। তিনি বলেন, এটি আকবর শাহ থানা এলাকায়। তবে আকবর শাহ থানার ওসি মো. নাজের হোসেন দাবি করেন, তাঁর থানা এলাকায় কোনো বাসে আগুন দেওয়ার ঘটেনি।
এর আগে রোববার রাতে নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ছাড়া ওই রাতে নগরের নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম নগরের দুই এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত এবং আজ মঙ্গলবার ভোরে এই আগুন দেওয়া হয়। তবে ওই সময় বাসে কোনো যাত্রী বা চালক ছিলেন না।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত পৌনে চারটায় নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
মঙ্গলবার ভোর পাঁচটায় নগরের সাগরিকার শফি মোটরস এলাকায় আরেকটি বাসেও আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। পুড়ে যাওয়া দুটি বাসই নিহাল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের।
সাগরিকা এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নগরের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার। তিনি প্রথম আলোকে বলেন, পোশাক কারখানার শ্রমিকদের পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। গাড়িতে আগুন দেওয়ার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
তবে নিউ মনসুরাবাদ এলাকায় বাসে আগুন দেওয়ার স্থান পাহাড়তলী থানার আওতায় নয় বলে জানান ওসি নুরুল আবছার। তিনি বলেন, এটি আকবর শাহ থানা এলাকায়। তবে আকবর শাহ থানার ওসি মো. নাজের হোসেন দাবি করেন, তাঁর থানা এলাকায় কোনো বাসে আগুন দেওয়ার ঘটেনি।
এর আগে রোববার রাতে নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ছাড়া ওই রাতে নগরের নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

আপনার মতামত লিখুন