ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ইরানের পাশে ইরাক-তুরস্ক-পাকিস্তান

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১২ নভেম্বর ২০২৬ | ০৬:০৮ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ইরানের পাশে ইরাক-তুরস্ক-পাকিস্তান
ছবি: সংগৃহীত

আকাশ ও সমুদ্রপথের পর এবার স্থলপথেও ইরানকে পুরোপুরি ঘেরাও করতে চাইছে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন এই পরিকল্পনায় বড় ধাক্কা খেয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রবল চাপ সত্ত্বেও ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে দেশটির তিন প্রতিবেশী দেশ—ইরাক, তুরস্ক ও পাকিস্তান।

মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের স্থলপথে বাণিজ্য পুরোপুরি বন্ধ করতে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী দেশগুলোকে চাপ দিয়ে আসছিল মার্কিন প্রশাসন। এর আগে নৌপথ ও আকাশপথে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে ইরানের বাণিজ্যিক যোগাযোগ প্রায় আটকে দিয়েছিল যুক্তরাষ্ট্র।

সম্প্রতি ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র ও নিষিদ্ধ পণ্যের চলাচল আটকাতে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামের একটি নতুন দল গঠনের ঘোষণা দেয় মার্কিন সেন্ট্রাল কমান্ড। ফ্লোরিডায় অবস্থিত এই দলটি সরাসরি কোনো যুদ্ধ চালাবে না, বরং ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে প্রতিবেশী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করাই তাদের কাজ। মার্কিন পক্ষ থেকে ইরাককে বলা হয়েছিল, ইরান সীমান্ত দিয়ে যেন মাত্র দুটি পথ খোলা রেখে বাকি সব ক্রসিং বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ইরাক সেই দাবি মানেনি, যদিও নিরাপত্তার কারণে তারা মাঝে মাঝে কিছু পথ সাময়িকভাবে বন্ধ রেখেছে। অন্যদিকে তুরস্ক তাদের সীমান্ত নীতিতে কোনো পরিবর্তন আনেনি এবং পাকিস্তানও অভ্যন্তরীণ নিরাপত্তার কারণ দেখিয়ে কেবল মাঝেমধ্যে সীমান্ত বন্ধ রাখলেও বাণিজ্য পুরোপুরি বন্ধ করেনি।

প্রতিবেশী দেশগুলোর এই অনীহার মূল কারণ তাদের নিজস্ব অর্থনীতি। দেশগুলোর আশঙ্কা, সীমান্তে কঠোর কড়াকড়ি আরোপ করলে তাদের নিজস্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ, যারা এই বাণিজ্যের ওপর নির্ভরশীল, তারা বিপাকে পড়বেন। ফলে দেশগুলোতে অস্থিরতা তৈরি হতে পারে।

এদিকে ইরানের ওপর সামরিক হামলা চালানোর চেয়ে অর্থনৈতিক চাপ বাড়িয়েই ফায়দা তুলতে চাইছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের ওপর এখন যে অর্থনৈতিক চাপ রয়েছে তা অত্যন্ত তীব্র, আর এই উপায়েই লক্ষ্য অর্জন করা সম্ভব হলে নতুন করে যুদ্ধ বা বোমা হামলার কোনো প্রয়োজন নেই।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই নতুন ফাঁদ এড়াতে বসে নেই ইরানও। মার্কিন ‘আয়রন গেট’ কৌশল মোকাবিলা করতে তেহরানও কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্রের এই চাপের মুখে শেষ পর্যন্ত প্রতিবেশী দেশগুলো তাদের নীতিতে অনড় থাকে নাকি ওয়াশিংটনের কথামতো কড়াকড়ি বাড়ায়।

সূত্র: গালফ নিউজ।

বিষয় : যুক্তরাষ্ট্র ইরান

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ইরানের পাশে ইরাক-তুরস্ক-পাকিস্তান

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত