সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহের কালীগঞ্জে সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন নিয়ে সমঝোতায় পৌঁছেছে উপজেলা বিএনপি ও জামায়াত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় এ সমঝোতা হয়।
বৈঠক শেষে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব জানান, প্রশাসনের উপস্থিতিতে বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সব ভুল বোঝাবুঝি ও অনিশ্চয়তা দূর হয়েছে। মাহফিলে বক্তা আমির হামজা কোনও রাজনৈতিক ও বিতর্কিত বক্তব্য দেবেন না এই শর্তে সবাই একমত হয়েছেন। শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন করতে তিনি কালীগঞ্জের সর্বস্তরের জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
বৈঠকে ইউএনও রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী, সংসদ সদস্য আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি এবং উপজেলা জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে বিদ্যালয় মাঠে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কোরআন মাহফিল হওয়ার কথা। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। আবেদনটি তদন্তের জন্য পুলিশ সুপারের কাছে পাঠানো হয়। পরে পুলিশ সুপারের দেওয়া প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা উল্লেখ করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠান দুটির অনুমতি দেওয়া সম্ভব নয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে আয়োজকদের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।
অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের পর বৃহস্পতিবার বিকালে আমির হামজাকে স্বাগত জানিয়ে কালীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। পরে সন্ধ্যায় শহরের মুরগিহাটা এলাকায় সংসদ সদস্যের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা অভিযোগ করেন, একটি মহল মাহফিল আয়োজন বাধাগ্রস্ত ও বন্ধ করার চেষ্টা করছে। এ জন্য প্রশাসনের সহযোগিতা নেওয়ারও চেষ্টা চলছে বলে তারা জানতে পেরেছেন। তিনি বলেন, কোনোভাবেই গণজোয়ার ঠেকানো যাবে না এবং মাহফিলের আয়োজন বাস্তবায়ন করা হবে।
এদিকে একই মাঠে মাদকবিরোধী সমাবেশ আয়োজনের ঘোষণা দেয় ‘সচেতন কালীগঞ্জবাসী’ নামে একটি সংগঠন। বৃহস্পতিবার বিকালে এ কর্মসূচি উপলক্ষে শহরে মাইকিং করা হয়। শুক্রবার দুপুর ২টায় সমাবেশে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। পরে সন্ধ্যায় সংগঠনটির উদ্যোগে একটি মাদকবিরোধী মোটরসাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কালীবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।
রাত ৯টার দিকে সংগঠনটির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে শুক্রবার একই মাঠে মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। এতে সংগঠনটির পক্ষে বক্তব্য দেন ইলিয়াস রহমান মিঠু। এ সময় জেলা বিএনপির উপদেষ্টা রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মোল্লা এবং উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুবুর রহমান মিলনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিষয় : বিএনপি জামায়াত আমির মাহফিল

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহের কালীগঞ্জে সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন নিয়ে সমঝোতায় পৌঁছেছে উপজেলা বিএনপি ও জামায়াত।

আপনার মতামত লিখুন