সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমিরের ছেলে বিএনপিতে এবং ইউনিয়ন যুবলীগের এক নেতা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম বিএনপিতে যোগদান করেন। এসময় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম আকবর আলীর হাতে ফুলের তোড়া দেন তিনি।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার উধুনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে গিয়ে জামায়াতে যোগদান করেন।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ১১ দলীয় জোটের এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান তাকে গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। আব্দুল কুদ্দুস উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিলের ছেলে। সে উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলায় দায়ের হওয়া মামলার আসামি।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান আলী জানান, আব্দুল কুদ্দুসের সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগের তিনজনসহ বিএনপির আরো ৪৭ জন নেতাকর্মী ও সমর্থক জামায়াতে যোগদান করেছেন।
যোগদানকারীরা সবাই দীর্ঘদিন যাবত পদ-পদবি বঞ্চিত হয়ে নিজ দলে নিষ্ক্রিয় ছিলেন। জামায়াতে ইসলামীর রাজনীতির প্রতি আস্থা রেখে তারা জামায়াতে যোগদান করেছেন। এটা দোষের কিছু নয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমিরের ছেলে বিএনপিতে এবং ইউনিয়ন যুবলীগের এক নেতা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম বিএনপিতে যোগদান করেন। এসময় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম আকবর আলীর হাতে ফুলের তোড়া দেন তিনি।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার উধুনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে গিয়ে জামায়াতে যোগদান করেন।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ১১ দলীয় জোটের এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান তাকে গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। আব্দুল কুদ্দুস উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিলের ছেলে। সে উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলায় দায়ের হওয়া মামলার আসামি।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান আলী জানান, আব্দুল কুদ্দুসের সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগের তিনজনসহ বিএনপির আরো ৪৭ জন নেতাকর্মী ও সমর্থক জামায়াতে যোগদান করেছেন।
যোগদানকারীরা সবাই দীর্ঘদিন যাবত পদ-পদবি বঞ্চিত হয়ে নিজ দলে নিষ্ক্রিয় ছিলেন। জামায়াতে ইসলামীর রাজনীতির প্রতি আস্থা রেখে তারা জামায়াতে যোগদান করেছেন। এটা দোষের কিছু নয়।

আপনার মতামত লিখুন