সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে এসআরবি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে টেকনাফ দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও অধিনায়ক আ. ম. ফারুক।
তিনি জানান, গোপন সূত্রে জানা যায় একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কয়েকজন অসহায় মানুষকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বসতবাড়িতে আটকে রেখেছে। তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে এসআরবি-১৫-এর একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৭ জন পুরুষকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে বান্দরবানের লামা এবং কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও টেকনাফ উপজেলার বাসিন্দা রয়েছে।
আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রটি এসব মানুষকে জবরদস্তিমূলক শ্রমে নিয়োজিত করার ফাঁদে ফেলে নৌপথে বিদেশে পাচারের জন্য ওই বাড়িতে জড়ো করেছিল।
এ ঘটনায় পলাতক ও অজ্ঞাতনামা পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান জোরদার করেছে এসআরবি। উদ্ধার হওয়া ১৭ জনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এসআরবি-১৫ এর সদস্যরা ১৭ জন ভিকটিমকে উদ্ধার করে টেকনাফ থানায় স্থানান্তর করে।
পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে এসআরবি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে টেকনাফ দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও অধিনায়ক আ. ম. ফারুক।
তিনি জানান, গোপন সূত্রে জানা যায় একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কয়েকজন অসহায় মানুষকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বসতবাড়িতে আটকে রেখেছে। তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে এসআরবি-১৫-এর একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৭ জন পুরুষকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে বান্দরবানের লামা এবং কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও টেকনাফ উপজেলার বাসিন্দা রয়েছে।
আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রটি এসব মানুষকে জবরদস্তিমূলক শ্রমে নিয়োজিত করার ফাঁদে ফেলে নৌপথে বিদেশে পাচারের জন্য ওই বাড়িতে জড়ো করেছিল।
এ ঘটনায় পলাতক ও অজ্ঞাতনামা পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান জোরদার করেছে এসআরবি। উদ্ধার হওয়া ১৭ জনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এসআরবি-১৫ এর সদস্যরা ১৭ জন ভিকটিমকে উদ্ধার করে টেকনাফ থানায় স্থানান্তর করে।
পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন