ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

যুবদল নেতার দোকান লুটপাট, ২ জামায়াত নেতা গ্রেপ্তার

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৩৫ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যুবদল নেতার দোকান লুটপাট, ২ জামায়াত নেতা গ্রেপ্তার

যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জামায়াত ইসলামীর স্থানীয় ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লাপাড়া থানার ওসি সাকিউল আজম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার ও সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার।

এর আগে শুক্রবার ভোরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে আব্দুল লতিফ ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, বৃহস্পতিবার সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন। শুক্রবার ভোরে ‘পূর্বশক্রতার জেরে’ গজাইল বাজারে অবস্থিত উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়। হামলাকারীরা দোকানটি ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।

উল্লাপারা থানার ওসি সাকিউল আজম জানান, শনিবার সন্ধ্যায় উধুনিয়া ইউনিয়নের নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

যুবদল নেতার দোকান লুটপাট, ২ জামায়াত নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জামায়াত ইসলামীর স্থানীয় ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লাপাড়া থানার ওসি সাকিউল আজম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার ও সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার।

এর আগে শুক্রবার ভোরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে আব্দুল লতিফ ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, বৃহস্পতিবার সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন। শুক্রবার ভোরে ‘পূর্বশক্রতার জেরে’ গজাইল বাজারে অবস্থিত উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়। হামলাকারীরা দোকানটি ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।

উল্লাপারা থানার ওসি সাকিউল আজম জানান, শনিবার সন্ধ্যায় উধুনিয়া ইউনিয়নের নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত