ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৩ এপ্রিল ২০২৬ | ০২:০৩ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার নলকা এলাকায় পৌঁছালে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম। তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসটি যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের আইল্যান্ডের (ডিভাইডার) সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। 

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার নলকা এলাকায় পৌঁছালে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম। তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসটি যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের আইল্যান্ডের (ডিভাইডার) সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। 

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত