ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সংবাদ সংগ্রহে গিয়ে মাদক সিন্ডিকেটের হামলায় আহত দুই সাংবাদিক

দীর্ঘদিন ধরে সাভার পৌরসভার শাহীবাগ, আইচা নোয়াদ্দা, রাজাশনসহ আশেপাশের এলাকা মাদক চক্রের দখলে রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করে আসছিলেন। এ নিয়ে সংবাদ সংগ্রহ করতে শুক্রবার (২২ মে) দুপুরে সাভারের আইচা নোয়াদ্দা এলাকায় যায় দেশ টিভির একটি টিম। তবে সংবাদ সংগ্রহের সময়ই তারা হামলার শিকার হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এলাকায় অবস্থানকালে দেশ টিভির রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুমকে প্রধান সড়ক থেকে জিম্মি করে তুলে নিয়ে যায় চিহ্নিত মাদক কারবারীরা। পরে তাদের স্থানীয় একটি রিকশা গ্যারেজে আটকে রাখা হয় এবং সেখানে দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় সাংবাদিকদের ব্যবহৃত গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করা হয়। পাশাপাশি ক্যামেরা, মেমোরি কার্ড ও ট্রাইপডসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা।

ঘটনার খবর পেয়ে সাভার থানা পুলিশ এবং স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ আহত অবস্থায় একটি রিকশা গ্যারেজ থেকে দেশ টিভির দুই সাংবাদিককে উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সিন্ডিকেটের হোতা ও তার সহযোগীরা পালিয়ে যায়।

এদিকে দীর্ঘদিন ধরে মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকায় স্থানীয় বাসিন্দারা এলাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তাদের ভাষ্য, প্রাণভয়ের কারণে কেউ প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে সাহস পাচ্ছেন না।

আহত সাংবাদিক তাইফুর রহমান তুহিন ও মনিরুল হক কাইয়ুমকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সংবাদ সংগ্রহে গিয়ে মাদক সিন্ডিকেটের হামলায় আহত দুই সাংবাদিক

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত