ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতার তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:৫৪ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতার তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে ক্লিনিক ভাংচুরের ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির একজন সংসদ সদস্যের নাম এসেছে। বিষয়টি তদন্তাধীন। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সারাদেশে চাঁদাবাজসহ সকল ধরণের অপরাধীদের তালিকা হাল নাগাদ করছে পুলিশ। একই সাথে অভিযান চলছে। তা আরও জোরদার করা হবে। তবে ঢালাওভাবে বিএনপির নেতাকর্মীদের  চাঁদাবাজের আখ্যা দিলে জনগণই তার বিচার করবে।’

সরকারের ৮ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জমি দখল ও চাঁদাবাজির ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিচ্ছে না সরকার। 

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতার তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে ক্লিনিক ভাংচুরের ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির একজন সংসদ সদস্যের নাম এসেছে। বিষয়টি তদন্তাধীন। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সারাদেশে চাঁদাবাজসহ সকল ধরণের অপরাধীদের তালিকা হাল নাগাদ করছে পুলিশ। একই সাথে অভিযান চলছে। তা আরও জোরদার করা হবে। তবে ঢালাওভাবে বিএনপির নেতাকর্মীদের  চাঁদাবাজের আখ্যা দিলে জনগণই তার বিচার করবে।’

সরকারের ৮ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জমি দখল ও চাঁদাবাজির ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিচ্ছে না সরকার। 

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত