ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে চোখে ব্যান্ডেজ লাগিয়ে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী একটি আলোচনা সভায় চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দিয়েছেন।

সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইডিইবি) ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।

জানা গেছে, হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের হামলায় এনসিপির আলিফের চোখ হারানোর প্রতিবাদের অংশ হিসেবে নিজের চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দেন পাটওয়ারী।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমি আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে এখানে (চোখে) ব্যান্ডেজটা লাগিয়েছি।’

ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

অুনষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম, জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু ও মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম।

বিষয় : এনসিপি নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনীতি

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী একটি আলোচনা সভায় চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দিয়েছেন।

সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইডিইবি) ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।

জানা গেছে, হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের হামলায় এনসিপির আলিফের চোখ হারানোর প্রতিবাদের অংশ হিসেবে নিজের চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দেন পাটওয়ারী।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমি আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে এখানে (চোখে) ব্যান্ডেজটা লাগিয়েছি।’

ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

অুনষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম, জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু ও মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত