ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তির পরও সার্বভৌমত্ব বহাল থাকবে: ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি হলেও দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে বলে দাবি করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। শনিবার (২৯ আগস্ট) প্রচারিত এক বক্তব্যে তিনি জানান, আমেরিকার কাছে হাজার কোটি ব্যারেল তেল হস্তান্তরের চুক্তির পরও প্রাকৃতিক সম্পদের মালিকানা দেশের হাতেই থাকবে।

এই ঐতিহাসিক ২৫ বছর মেয়াদী চুক্তির আওতায় ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল উন্নয়ন করা হবে। ১৭টি কৌশলগত তেলক্ষেত্র থেকে প্রতিদিন ১৫ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং জ্বালানি খাতের বিস্তারে আটটি নতুন তেল ব্লক তৈরি করা হবে।

চুক্তি অনুযায়ী আমেরিকায় বিক্রি হওয়া প্রতি ব্যারেল তেল থেকে ১৯ ডলার কারাকাস পাবে, যা থেকে বছরে প্রায় ২০৯ বিলিয়ন ডলার আয় হতে পারে। রদ্রিগেজ জানান, নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত জ্বালানি খাতের সুরক্ষায় বিদেশী প্রযুক্তি ও মূলধন ব্যবহার করা হলেও মূল সম্পদ ভেনেজুয়েলার নিয়ন্ত্রণে থাকবে।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আমেরিকার নিয়ন্ত্রণে ভেনেজুয়েলার তেল খাতের অবকাঠামো পুনর্গঠন করা হবে। শেভরনসহ একাধিক মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে নতুন অনুসন্ধান ও উৎপাদন চুক্তি আগামী সপ্তাহে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে মার্কিন বিশেষ বাহিনী তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করার পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় এবং তখন থেকেই কারাকাস ওয়াশিংটনের চাপে রয়েছে।

সূত্র: আল জাজিরা

বিষয় : ভেনেজুয়েলা বিশ্ব সংবাদ দক্ষিণ আমেরিকা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তির পরও সার্বভৌমত্ব বহাল থাকবে: ভেনেজুয়েলা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি হলেও দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে বলে দাবি করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। শনিবার (২৯ আগস্ট) প্রচারিত এক বক্তব্যে তিনি জানান, আমেরিকার কাছে হাজার কোটি ব্যারেল তেল হস্তান্তরের চুক্তির পরও প্রাকৃতিক সম্পদের মালিকানা দেশের হাতেই থাকবে।

এই ঐতিহাসিক ২৫ বছর মেয়াদী চুক্তির আওতায় ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল উন্নয়ন করা হবে। ১৭টি কৌশলগত তেলক্ষেত্র থেকে প্রতিদিন ১৫ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং জ্বালানি খাতের বিস্তারে আটটি নতুন তেল ব্লক তৈরি করা হবে।

চুক্তি অনুযায়ী আমেরিকায় বিক্রি হওয়া প্রতি ব্যারেল তেল থেকে ১৯ ডলার কারাকাস পাবে, যা থেকে বছরে প্রায় ২০৯ বিলিয়ন ডলার আয় হতে পারে। রদ্রিগেজ জানান, নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত জ্বালানি খাতের সুরক্ষায় বিদেশী প্রযুক্তি ও মূলধন ব্যবহার করা হলেও মূল সম্পদ ভেনেজুয়েলার নিয়ন্ত্রণে থাকবে।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আমেরিকার নিয়ন্ত্রণে ভেনেজুয়েলার তেল খাতের অবকাঠামো পুনর্গঠন করা হবে। শেভরনসহ একাধিক মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে নতুন অনুসন্ধান ও উৎপাদন চুক্তি আগামী সপ্তাহে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে মার্কিন বিশেষ বাহিনী তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করার পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় এবং তখন থেকেই কারাকাস ওয়াশিংটনের চাপে রয়েছে।

সূত্র: আল জাজিরা

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত