ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

রাজশাহীর পবা উপজেলায় প্রায় ১০০ জন বাতব্যথা ও দীর্ঘমেয়াদি অচল রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান রিজেনেক্স ফাউন্ডেশনের উদ্যোগে এ সেবামূলক কার্যক্রম আয়োজন করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) পবা উপজেলার সার্ভিস সেন্টার ফর এল্ডারলি পিপল বৃদ্ধনিবাসে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বাতব্যথা ও চলাফেরায় অক্ষম বিভিন্ন বয়সী রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি জরুরি ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে হতদরিদ্র মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করা হয়।

ঢাকার পপুলার হাসপাতালের ইন্টারভেনশনাল রিউমাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসক মঞ্জুর এ খোদার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও সহযোগিতায় রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রায় ১০০ রোগী এ বিনামূল্যের চিকিৎসা কার্যক্রমের আওতায় আসেন।

আয়োজকেরা জানান, বাতব্যথা ও দীর্ঘমেয়াদি অচলতার মতো সমস্যায় আক্রান্ত অনেক দরিদ্র মানুষ নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের খরচ বহন করতে পারেন না। তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রিজেনেক্স ফাউন্ডেশন নিবন্ধিত হওয়ার পর ২০২৬ সাল থেকে বাতব্যথা ও দীর্ঘমেয়াদি অচলতায় ভোগা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়ার পাশাপাশি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজশাহীর পবা উপজেলায় প্রায় ১০০ জন বাতব্যথা ও দীর্ঘমেয়াদি অচল রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান রিজেনেক্স ফাউন্ডেশনের উদ্যোগে এ সেবামূলক কার্যক্রম আয়োজন করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) পবা উপজেলার সার্ভিস সেন্টার ফর এল্ডারলি পিপল বৃদ্ধনিবাসে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বাতব্যথা ও চলাফেরায় অক্ষম বিভিন্ন বয়সী রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি জরুরি ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে হতদরিদ্র মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করা হয়।

ঢাকার পপুলার হাসপাতালের ইন্টারভেনশনাল রিউমাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসক মঞ্জুর এ খোদার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও সহযোগিতায় রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রায় ১০০ রোগী এ বিনামূল্যের চিকিৎসা কার্যক্রমের আওতায় আসেন।

আয়োজকেরা জানান, বাতব্যথা ও দীর্ঘমেয়াদি অচলতার মতো সমস্যায় আক্রান্ত অনেক দরিদ্র মানুষ নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের খরচ বহন করতে পারেন না। তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রিজেনেক্স ফাউন্ডেশন নিবন্ধিত হওয়ার পর ২০২৬ সাল থেকে বাতব্যথা ও দীর্ঘমেয়াদি অচলতায় ভোগা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়ার পাশাপাশি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত