ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৭ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান
ফাইল ছবি

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘সংবিধান সংশোধনের’ ধোঁয়া তুলে বিএনপি সরকারের নতুন করে গণভোট আয়োজনের পরিকল্পনা স্বৈরতন্ত্রের আলামত। দাবি ছিল সংবিধান ‘সংস্কারের’, নিছক ‘সংশোধনের’ নয়। সংবিধান সংস্কারের জন্য গণভোট হয়ে গেছে এবং দেশের জনগণ বিপুল ভোটে সংবিধান সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করেছে। সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি সরকারের উদ্দেশে প্রশ্ন তুলে জাগপা মুখপাত্র বলেন, আমরা জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবি তুলেছিলাম, তখন তো এই বিএনপিই বলেছিল আলাদা গণভোট করতে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে! খোঁড়া যুক্তি দিয়েছিল যে, নির্বাচনের আগে করার কিছু নেই, জাতীয় নির্বাচনের দিন এক খরচেই সব সেরে ফেলা যাবে। এখন কি নতুন করে গণভোট করতে আর রাষ্ট্রের টাকা খরচ হবে না?

রাশেদ প্রধান আরো বলেন, কথাবার্তা পরিষ্কার, স্বৈরাচার হওয়ার জন্য সংবিধান সংশোধনের নামে নতুন গণভোটের প্রয়োজন নেই। সংবিধান সংস্কারের গণভোট হয়ে গেছে। গণভোটের গণরায় বাস্তবায়ন করুন, নতুবা দেশ, জাতি ও জনগণের সাথে গাদ্দারি করার অপরাধে ক্ষমতাচ্যুত হওয়ার প্রস্তুতি নিন।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘সংবিধান সংশোধনের’ ধোঁয়া তুলে বিএনপি সরকারের নতুন করে গণভোট আয়োজনের পরিকল্পনা স্বৈরতন্ত্রের আলামত। দাবি ছিল সংবিধান ‘সংস্কারের’, নিছক ‘সংশোধনের’ নয়। সংবিধান সংস্কারের জন্য গণভোট হয়ে গেছে এবং দেশের জনগণ বিপুল ভোটে সংবিধান সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করেছে। সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি সরকারের উদ্দেশে প্রশ্ন তুলে জাগপা মুখপাত্র বলেন, আমরা জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবি তুলেছিলাম, তখন তো এই বিএনপিই বলেছিল আলাদা গণভোট করতে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে! খোঁড়া যুক্তি দিয়েছিল যে, নির্বাচনের আগে করার কিছু নেই, জাতীয় নির্বাচনের দিন এক খরচেই সব সেরে ফেলা যাবে। এখন কি নতুন করে গণভোট করতে আর রাষ্ট্রের টাকা খরচ হবে না?

রাশেদ প্রধান আরো বলেন, কথাবার্তা পরিষ্কার, স্বৈরাচার হওয়ার জন্য সংবিধান সংশোধনের নামে নতুন গণভোটের প্রয়োজন নেই। সংবিধান সংস্কারের গণভোট হয়ে গেছে। গণভোটের গণরায় বাস্তবায়ন করুন, নতুবা দেশ, জাতি ও জনগণের সাথে গাদ্দারি করার অপরাধে ক্ষমতাচ্যুত হওয়ার প্রস্তুতি নিন।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত