সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি রিভলবার, ৩ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ নাসিম হোসেন নামের এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।
এ সময় সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ও কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃত নাসিম হোসেন (৩০) সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘ সীমান্তবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি কর করা হয়। রাত ১টার দিকে দুজন আরোহীসহ একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে পেছনের আরোহী দ্রুত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে দৌড় দেয়। এ সময় তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলচালক নাসিমকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে একটি রিভলবার ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।’
এ ছাড়া তাদের ব্যবহৃত ইয়ামাহা কোম্পানির এফজেড মডেলের মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে কাজিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি রিভলবার, ৩ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ নাসিম হোসেন নামের এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।
এ সময় সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ও কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃত নাসিম হোসেন (৩০) সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘ সীমান্তবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি কর করা হয়। রাত ১টার দিকে দুজন আরোহীসহ একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে পেছনের আরোহী দ্রুত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে দৌড় দেয়। এ সময় তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলচালক নাসিমকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে একটি রিভলবার ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।’
এ ছাড়া তাদের ব্যবহৃত ইয়ামাহা কোম্পানির এফজেড মডেলের মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে কাজিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন