সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজনদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চারা তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,"পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমে ঘরে ঘরে গাছ পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ,বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজনদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চারা তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,"পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমে ঘরে ঘরে গাছ পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ,বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন