ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

গুইমারায় ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় সিএইচটি সম্প্রীতি জোটের নিন্দা

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫৯ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গুইমারায় ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় সিএইচটি সম্প্রীতি জোটের নিন্দা

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক ৪নং এলাকায় মাদরাসা ফেরত ৬ বছরের শিশুকে ধর্ষণের বর্বরোচিত ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট। এ জঘন্য ঘটনায় জড়িত সন্দেহে খিল্যু মারমাকে (৩২) ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, শিশুটির চিকিৎসা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সিএইচটি সম্প্রীতি জোটের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ সেপ্টেম্বর দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বড়পিলাক এলাকার ছয় বছরের এক শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর সিন্ধুকছড়ি জোন ও গুইমারা থানা পুলিশের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ হেফাজতে নেন। 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে সিএইচটি সম্প্রীতি জোট শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং তার পরিবারের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার দাবি জানায়। পাশাপাশি মামলাটি দ্রুত তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, কোনো ব্যক্তির অপরাধের দায় পুরো জাতি, ধর্ম বা সম্প্রদায়ের ওপর চাপানো উচিত নয়। 

পাহাড়ি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া ঘটনার পর দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সতর্কতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

গুইমারায় ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় সিএইচটি সম্প্রীতি জোটের নিন্দা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত