ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:৩৫ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ
ফাইল ছবি

পূর্ব সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যুরা আরও একটি ট্রলারসহ ১৫ জেলেকে অপহরণ করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। এ নিয়ে গত দুই দিনে ২১ জেলেকে অপহরণ ঘটনা ঘটেছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় রোববার দুপুরে মোবাইল ফোনে বলেন, শনিবার দিবাগত গভীর রাতে সাগর-সংলগ্ন সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় মাছ ধরারত জেলেদের বহরে অজ্ঞাত পরিচয়ের বনদস্যুরা হামলা করে প্রতি নৌকা থেকে একজন করে ১৫ জেলেকে তুলে জেলেদের একটি ট্রলারে উঠিয়ে নিয়ে যায়।

এর মধ্যে ১০ জেলের নাম জানা গেছে। অপহৃত জেলেরা হলেন- ফেরদাউস (২৮), হানিফ (৩৮), সগীর (৩৪), মিঠু (৩০), মারুফ (৪৯), আরিফ (২৫), ইব্রাহিম (৩৫), ইমরান (২৫), মোস্তাফিজুর (৩৫) ও আলামিন (২৮)।

শরণখোলা এলাকার নাম প্রকাশে না করা শর্তে কয়েকজন জেলে মহাজন বলেন, গত দুই দিনে ২১ জন জেলেকে অপহরণের ঘটনায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের উদ্ধার ও দস্যু দমনে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ দাবি করছি। 

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, শুক্রবার ও শনিবার দুই দিনে ২১ জনকে বনদস্যুরা অপরহণ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপশি কোস্টগার্ডকেও অবহিত করা হয়েছে। তা ছাড়া বনদস্যুদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত