ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

গেইলকে ভয় পাইয়ে দিয়েছিল বাংলাদেশ

বাংলাদেশের ব্যাটিংয়ে চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। তাদের ২১৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। শেষ পর্যন্ত জয় পেলেও তাই প্রতিপক্ষের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। প্রতিপক্ষ যে ভয় পাইয়ে দিয়েছিল, সেটাও স্বীকার করলেন তিনি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। ওপেনিংয়ে নেমে ২৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেন গেইল। ৪৩ বলে চাঁদউইক ওয়ালটনের অবদান ৯০ রান। জিতলেও বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন গেইল। রনি তালুকদারের ফিফটি (৫৬ বলে ৯৬) দলের বড় পুঁজির ভিত গড়ে দেয়। ২১ বলে ৪৩ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ। সংবাদ সংস্থা এএনআইকে গেইল বলেন, ‘আমি বলব না যে আমরা বাংলাদেশকে উড়িয়ে দিয়েছি। বাংলাদেশ সত্যিই খুব ভালো ক্রিকেট খেলেছে এবং ২১৮ রান করেছে। এটা দারুণ। বাংলাদেশের হয়ে রনি তালুকদার ভালো ব্যাটিং করেছে, অধিনায়ক মাহমুদউল্লাহও দারুণ ব্যাটিং করেছে। তারা আমাদের একটু চাপে ফেলেছিল। তবে ২০০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে হলে ভালো শুরু প্রয়োজন। আমি ও লেন্ডল ভিত গড়ে দিয়েছিলাম। এরপর চ্যাডউইক ওয়ালটন এসে ইনিংস শেষ করে।’ গেইল বলেন, ‘সব মিলিয়ে এটি খুব ভালো একটি ম্যাচ ছিল। আমার মনে হয়, দর্শকেরা সত্যিই ম্যাচটি উপভোগ করেছেন।’ ব্যাটিংবান্ধব উইকেটে বোলারদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে বলেও মনে করেন গেইল। অস্ট্রেলিয়ার সাবেকদের বিপক্ষে পরের ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। এই প্রসঙ্গে গেইল বলেন, ‘বোলারদের জন্য দুর্ভাগ্যজনক, তবে ব্যাটিংয়ের জন্য উইকেটটি খুব ভালো ছিল। তাই মাঠে দারুণ ক্রিকেটীয় প্রদর্শনী দেখতে পেরে আমরা খুশি। আশা করি, আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষেও এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব। এখন পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে উঠছে, তাই আমাদের লড়াইয়ে টিকে থাকতে হবে।’

গেইলকে ভয় পাইয়ে দিয়েছিল বাংলাদেশ