ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

খাগড়াছড়িতে দুর্গাপূজার মহালয়ার অনুষ্ঠান

খাগড়াছড়িতে সনাতন ধর্ম বিশ্বাসীদের ধর্মীয় অনুষ্ঠানের শ্রীশ্রী দুর্গাপূজার সূচণালগ্ন মহালয়া নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সকালে খাগড়াছড়ির লক্ষী নারায়ণ মন্দিরসহ বিভিন্ন মন্দিরে মহালয়ার উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।  সনাতন ধর্ম বিশ্বাসীদের মতে, এদিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষে মহালয়ার এ শুভক্ষণে দুর্গতীনাশিনী দুর্গাদেবীর আগমনী বার্তা ধ্বনিত হয়। পুরাণমতে, আশ্বিনী অমাবস্যার এ দিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এ দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। আর এইদিনেই দেবীর চক্ষু দান করা হয়। মহালয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিত ছিল প্রচুর।

খাগড়াছড়িতে দুর্গাপূজার মহালয়ার অনুষ্ঠান