ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

সিলেটে ট্রাকের ধাক্কায় পর্যটকবাহী বাস খাদে

সিলেটে জাফলংগামী পর্যটকবাহী বাসকে ধাক্কা দিয়ে পালিয়েছে একটি মালবাহী ট্রাক। এতে বাসের আরোহী ৩ পর্যটক মারাত্মক আহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় সিলেট-তামাবিল রোডের জৈন্তাপুর উপজেলর সারিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ এবং স্থানীয়রা জানান, রাজবাড়ী থেকে ৬ দিনের জন্য সিলেট ভ্রমনে এসেছিলেন কয়েকজন পর্যটক। তারা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আহতদের বিস্তারিত পরিচয় জানা এখনো সম্ভব হয়নি। বাসটি খাদে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। স্থানীয়দের সহযোগিতায় তাদের সবাইকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেটে ট্রাকের ধাক্কায় পর্যটকবাহী বাস খাদে