ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর আহমেদ তারিকুল ওমরকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। তারিকুল ওমরকে প্রেষণে বিআরটিসির চেয়ারম্যান পদে পদায়ন করে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই নিয়োগ দিয়ে তাঁর চাকরি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। তাঁকে ১৩ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ওই দিন অপরাহ্ণে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর