ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ

মুশফিক-তাসকিনকে ফিরিয়ে সিলেট টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিলেট টেস্টে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকেরা। চোট কাটিয়ে দলে ফিরেছেন মুশফিকুর রহিম। পেসার শরীফুল ইসলামের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। মিরপুরের মতো সিলেটেও তিন স্পিনার ও দুই পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলামের সঙ্গে পেস আক্রমণে রয়েছেন তাসকিন ও হাসান মাহমুদ। বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের একাদশেও এসেছে দুটি পরিবর্তন। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টেস্ট অভিষেক হয়েছে কেভিন উইকহ্যামের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলতে নামা ৩৪৯তম ক্রিকেটার তিনি। একাদশে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান জশুয়া ডা সিলভাও। ক্যারিবীয়দের একাদশ থেকে বাদ পড়েছেন জন ক্যাম্পবেল ও তেজনারাইন চান্দারপল। ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্র্যান্ডন কিং, জশুয়া ডা সিলভা, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, রস্টন চেইস, শামার জোসেফ, জেডেন সিলস, জশুয়া বিশপ ও জোমেল ওয়ারিক্যান।

মুশফিক-তাসকিনকে ফিরিয়ে সিলেট টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ