ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

ফেনীতে নিষিদ্ধ সংগঠনের ১৩ নেতাকর্মীসহ গ্রেফতার ২৩

ফেনীতে বিক্ষোভ মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৩ নেতাকর্মীসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসংশ্লিষ্ট মোট ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে পৌনে ৬টার মধ্যে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কালিপাল এলাকার দশমীঘাটসংলগ্ন ফেনী-লালপোল সড়ক থেকে ওই ১৩ জনকে গ্রেফতার করা হয়। ফেনী মডেল থানার পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ছবি নিয়ে সেখানে বিক্ষোভ মিছিল করছিলেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ফেনী মডেল থানায় একটি মামলা করা হয়েছে। এ ছাড়া পুলিশের অভিযানে ৩০টি ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ মাদকসংশ্লিষ্ট আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে গ্রেফতার ২৩ জনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ফেনী সদর এলাকায় মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। বিডি-প্রতিদিন/এআইএস

ফেনীতে নিষিদ্ধ সংগঠনের ১৩ নেতাকর্মীসহ গ্রেফতার ২৩