ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

রাজনিতীর জগতে নেতানিয়াহুকেও বিশ্বাস করেন না ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন কি না- এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের ডানপন্থী সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না। রাজনীতির জগতে আমি কাউকেই বিশ্বাস করি না’। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানাবেন কি না, সে বিষয়ে সম্প্রতি কয়েকবার প্রশ্নের মুখে পড়েছেন ট্রাম্প। তবে এ বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলেননি তিনি। নির্বাচনি প্রচারে নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেছেন। নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহুর পুনর্নির্বাচনের প্রচারে তাকে যুক্ত করতে চান ইসরায়েলি কর্মকর্তারা। নির্বাচনে তিনি নিজে যুক্ত হওয়ার পরিকল্পনা করছেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, তারা আমাকে যুক্ত করতে চায়। তারা চায় আমি যুক্ত হই’। তবে নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে দুই দেশের ‘অত্যন্ত সফল সামরিক অংশীদারত্বের’ প্রশংসা করেন তিনি।  সূত্র: টাইমস অব ইসরায়েল

রাজনিতীর জগতে নেতানিয়াহুকেও বিশ্বাস করেন না ট্রাম্প!