ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের অমর একুশে বইমেলা আগামী বছর ৭ জানুয়ারি শুরু হবে। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ তারিখ শনিবার পর্যন্ত পর্যন্ত। আজ রোববার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলা একাডমি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন বিষয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি ২০২৭ তারিখ বৃহস্পতিবার থেকে ৬ই ফেব্রুয়ারি ২০২৭ তারিখ শনিবার পর্যন্ত অমর একুশে বইমেলা ২০২৭-এর সময় নির্ধারিত হয়।

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি