ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মণ্ডলপাড়ায় নিজ বাড়ি থেকে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ তাঁদের আটক করা হয়। আটককৃত দম্পতি হলেন মো. ফজলে এলাহী রঞ্জন (৪০) এবং তাঁর স্ত্রী ছালেহা খাতুন ছালমা (৪৫)। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ফজলে এলাহী রঞ্জন ও ছালেহা খাতুন ছালমা দম্পতি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল। সম্প্রতি তাঁরা কুড়িগ্রাম থেকে গাঁজা নিয়ে এসেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় থানা-পুলিশ। এ সময় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ ওই দম্পতিকে আটক করা হয়। তিনি আরও জানান, আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার