ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

বাজে ফিল্ডিংয়ের খেসারত দিলো বাংলাদেশ, স্মরণীয় ড্র আফগানিস্তানের  

একমাত্র টেস্টের শেষ সেশনে পথের কাঁটা হয়েছিলেন সেদিকুল্লাহ অটল। তার উইকেট পতনের পর জয়ের জন্য আর ৩ উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হয়েছে শেষ পর্যন্ত। বাংলাদেশ নিতে পেরেছে আর একটি উইকেট। ৮ উইকেট হারিয়েও আফগানদের লোয়ার অর্ডার দারুণ প্রতিরোধে আদায় করে নিয়েছে জয়ের সমান স্মরণীয় এক ড্র। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান ৮ উইকেটে করেছে ৩৪৬ রান।  যে কায়েস আহমেদ শেষ দিকে প্রতিরোধ গড়ে খেলেছেন। তিনি ৮ ওভার বাকি থাকতে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু হাসান মাহমুদ তা হাতে জমাতে পারেননি। এর আগে দুটি রানআউটও মিস করে বাংলাদেশ। 

বাজে ফিল্ডিংয়ের খেসারত দিলো বাংলাদেশ, স্মরণীয় ড্র আফগানিস্তানের