ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ

অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, সিক্স সিলিন্ডার মেশিন ধ্বংস

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহারের জন্য স্থাপন করা একটি সিক্স সিলিন্ডার মেশিন হাতুড়ি দিয়ে ভেঙে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাটাখালী সেতু-সংলগ্ন পূর্ব এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান। অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা নতুন স্থান হিসেবে কাটাখালী সেতুর পূর্ব পাশের করতোয়া নদী এলাকা বেছে নিয়েছিলেন। সেখানে নদীর ভূগর্ভস্থ বালু উত্তোলনের জন্য সিক্স সিলিন্ডার মেশিন স্থাপনের কাজ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেখানে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে গেলেও মেশিনটি হাতুড়ি দিয়ে ভেঙে ধ্বংস করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, সিক্স সিলিন্ডার মেশিন ধ্বংস